BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তীব্র ক্ষোভ, এবার বিজেপি সভাপতির দ্বারস্থ JDUT

সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তীব্র ক্ষোভ, এবার বিজেপি সভাপতির দ্বারস্থ JDUT

নিজস্ব প্রতিনিধি, আগরতলা : 

রাজ্য বিজেপি আইটি সেলের প্রধান চন্দন দেবনাথ কর্তৃক গত ৩০ তারিখ রাজ্যের সাংবাদিক সমাজকে উদ্দেশ্য করে করা অবমাননাকর ও অসম্মানজনক মন্তব্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ, প্রতিবাদ ও নিন্দা জানিয়ে

আজ জার্নালিস্ট ডেভেলপমেন্ট ইউনিয়ন (JDUT)-এর পক্ষ থেকে প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেব রায়-এর সঙ্গে সাক্ষাৎ করা হয়।

সোমবার জার্নালিস্ট ডেভেলপমেন্ট ইউনিয়নের এক প্রতিনিধিদল এবং রাজ্যের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা প্রদেশ বিজেপি সভাপতির সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

 আলোচনায় সাংবাদিক সমাজের মর্যাদা, স্বাধীনতা ও পেশাগত সম্মানের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

 সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়, একজন রাজনৈতিক দলের দায়িত্বশীল পদাধিকারীর এ ধরনের মন্তব্য শুধু সাংবাদিক সমাজকেই অপমান করেনি, বরং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রতি এক ধরনের অবজ্ঞা ও অসম্মান প্রদর্শন করেছে।

প্রতিনিধিদল প্রদেশ বিজেপি সভাপতির হাতে একটি স্মারকলিপিও তুলে দেয়। স্মারকলিপিতে স্পষ্টভাবে দাবি জানানো হয় যে, রাজ্য বিজেপি আইটি সেল প্রধান চন্দন দেবনাথকে অবিলম্বে তাঁর মন্তব্যের জন্য প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের মর্যাদা ক্ষুণ্ণ করে এমন মন্তব্য বা আচরণ থেকে বিরত থাকার বিষয়েও দলীয়ভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়

 

জার্নালিস্ট ডেভেলপমেন্ট ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়, সংবাদমাধ্যম ও সাংবাদিকদের সম্মান রক্ষা করা গণতান্ত্রিক সমাজের একটি অপরিহার্য দায়িত্ব।

 কোনো ব্যক্তি বা সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের হেয়, অপমান বা ভয় দেখানোর চেষ্টা কখনোই মেনে নেওয়া হবে না।

সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে এই ধরনের মানহানিকর ও অশোভন আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যাবে।

বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বিজেপি নেতৃত্ব দ্রুত উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি প্রকাশ্যে ক্ষমা চেয়ে পরিস্থিতির অবসান ঘটাবেন। 

 

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram