BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

বিধানসভা নির্বাচনের আগে শুরু হচ্ছে ত্রিপুরায় জনগণনা ।‌

বিধানসভা নির্বাচনের আগে শুরু হচ্ছে ত্রিপুরায় জনগণনা ।‌

​নিজস্ব প্রতিনিধি, উদয়পুর:

 

 তাহলে কি ত্রিপুরায় শুরু হচ্ছে আগামী দিনে জনগণনা। বিধানসভা নির্বাচনের আগে শুরু হচ্ছে ত্রিপুরায় জনগণনা ।‌

দেশজুড়ে আসন্ন জনগণনা বা সেন্সাস কার্যক্রমকে সামনে রেখে গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে উদয়পুরে শুরু হলো তিন দিনের বিশেষ প্রশিক্ষণ শিবির।

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

শুক্রবার উদয়পুর সার্কিট হাউসে আয়োজিত এই কর্মসূচির প্রথম দিনে সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিক ও জনপ্রতিনিধিদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।


এদিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন: গোমতি জেলা অতিরিক্ত জেলা শাসক সঞ্জীব দেববর্মা, আইএএস রতন বিশ্বাস ও উদয়পুর ​মহকুমা শাসক ত্রিদিব সরকার এছাড়াও জেলার বিভিন্ন ব্লকের বিডিও এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকরা এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেন।

প্রশিক্ষণ শিবিরে মূলত আগামী জুলাই মাস থেকে রাজ্যে শুরু হতে চলা জনগণনা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ শিবিরে মূল লক্ষ্য ছিল , কিভাবে নির্ভুলভাবে তথ্য সংগ্রহ করা হবে।

গোমতী জেলায় জনশুমারি পরিচালনার জন্য বিশেষ রূপরেখা তৈরি। আধুনিক পদ্ধতিতে তথ্য নথিবদ্ধকরণের বিষয়ে আধিকারিকদের প্রশিক্ষণ প্রদান।

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়

উল্লেখ্য, আগামী জুলাই মাস থেকে রাজ্যজুড়ে জনগণনার কাজ পুরোদমে শুরু হতে যাচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই তিন দিনের নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে ব্লকের আধিকারিকদের প্রস্তুত করা হচ্ছে যাতে মাঠ পর্যায়ে কোনো ধরণের ত্রুটি ছাড়াই নির্ধারিত সময়ের মধ্যে জনগণনার কাজ সম্পন্ন করা সম্ভব হয়।


​পুরো দিনভর চলে এই আলোচনা ও কর্মশালা, যা আগামী দুদিনও অব্যাহত থাকবে। কিন্তু কিভাবে এবং কোথায় আগামী দিনে প্রশাসন কাজ করবে সেই বিষয়টি নিয়ে এদিন দিনভর বৈঠক করা হয়।

 প্রশাসনিক সূত্রে জানা যায় আগামী দিনে এই জনগণনা গোটা ত্রিপুরার মধ্যে করা হবে।

জেলা স্তর থেকে মহকুমা এবং গ্রাম স্তরে প্রশাসন পৌঁছে যাবে সাধারণ মানুষের কাছে। পাশাপাশি একটি ওয়েব পোর্টালে গিয়ে সেখানে নিজেরাও তাদের নথি এবং তথ্য দিয়ে আপডেট করতে পারবে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram