BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

নার্সদের উদ্যোগে টেপানিয়া জেলা হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন

নার্সদের উদ্যোগে টেপানিয়া জেলা হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর 


মঙ্গলবার বেলা বারোটায় উদয়পুর টেপানিয়া জেলা হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয় জেলা হাসপাতালের নার্সদের উদ্যোগে।

এদিন দুপুরে আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী সবিতা নাগ ।

এছাড়া ছিলেন জেলার ঠেকা মজদুর সংঘের প্রভারী গৌতম দাস, জেলা হাসপাতালের ইনচার্জ ডাক্তার বিশ্বজিৎ পাল ও TRKS এর মহকুমা সভাপতি গৌতম চক্রবর্তী সহ প্রমূখ । 
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডাক্তার বিশ্বজিৎ পাল বলেন , হাসপাতালের পরিষেবা ডাক্তারের পাশাপাশি নার্সদের ভূমিকাও থাকে উল্লেখযোগ্য। ২৪ ঘন্টা কর্মরত থাকেন হাসপাতালে।

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

একদিকে পরিবার অন্যদিকে নিজের কর্মক্ষেত্র দুইটি জায়গায় সমানভাবে নার্সরা তাদের দায়িত্ব পালন করে চলেছেন অবিচল।

পরে বিশিষ্ট সমাজসেবী সবিতা নাগ বলেন, আজকের এই দিনটি খুবই তাৎপর্যপূর্ণ । তিনি বলেন,  বিশ্ব স্বাস্থ্যসেবায় নার্সদের অসামান্য অবদান, রোগীদের সেবা এবং জনসচেতনতা বৃদ্ধিতে তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করা। রোগীদের সুস্থ করে তোলা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে নার্সদের কাজের প্রশংসা করা।

এদিন হাসপাতালের সমস্ত কর্মরত নার্সরা কেক কেটে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম দিবস উদযাপন করে। ‌ পাশাপাশি ছোট্ট কচিকাঁচা শিশুরা নৃত্য পরিবেশন করেন।

অন্যদিকে অন্তর্জাতিক নার্স দিবসকে কেন্দ্র করে গত ৯ই মে হাসপাতালে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়

তার মধ্যে ২৫ জন রক্তদাতা রক্তদানে অংশগ্রহণ করেন। এদিন গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে হাসপাতালের নার্স ও ডাক্তারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram