BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

সিকিমে বৃষ্টির কারণে দুর্ঘটনার কবলে মালবাহী ট্রাক গাড়ি।

সিকিমে বৃষ্টির কারণে দুর্ঘটনার কবলে মালবাহী ট্রাক গাড়ি।

নিজস্ব প্রতিনিধি , সিকিম  : 

গত কয়েকদিন ধরে ভারী বর্ষা চলছে সিকিমের বিভিন্ন এলাকা জুড়ে।

এর ফলে রাস্তাঘাট বিভিন্ন জায়গায় পিচ্ছিল এবং নরম হয়ে পড়েছে। তার ফলে পাহাড়ি এলাকায় সমস্যায় পড়েছে বিভিন্ন দূরপাল্লার গাড়িগুলি।

শনিবার দুপুরে সিকিমের STNM হাসপাতালের কাছে দুর্ঘটনায় পড়ে একটি যাত্রীবাহী ট্রাক গাড়ি।

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

 মাটি নরম হয়ে থাকার ফলে চালক অনুমান করতে না পারার কারণে রাস্তা থেকে গাড়ির চাকা মাটিতে যাওয়ার সাথে সাথেই হঠাৎ করে রাস্তা ভেঙ্গে পুরো গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

 এর ফলে এক বিশাল আকার গর্ত তৈরি হয়েছে। ‌ হাসপাতালের সড়ক জুড়ে তৈরি হয় ব্যাপক যানজট ।

মুহূর্তের মধ্যেই গাড়িটি উল্টে যাওয়ার কারণে গাড়ি চালক সহ গাড়িতে থাকা অন্যান্য শ্রমিকরা ব্যাপকভাবে আহত হয়েছেন।

 দুর্ঘটনার বিষয়টি হাসপাতালের কাছে থাকা বিভিন্ন হোটেল এবং দোকানের মালিকগণ দেখতে পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন এবং খবর দেওয়া হয় দমকল বিভাগে ও উদ্ধারকারী দলকে।

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়

স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য।

বর্তমানে গাড়িটি উদ্ধার কাজে হাত লাগিয়েছে প্রশাসন। আগামী কয়েক দিন লাগাতার বৃষ্টি হয়েছে গোটা সিকিম জুড়ে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram