নিজস্ব প্রতিনিধি, আগরতলা / উদয়পুর | ২৭ নভেম্বর :
শুক্রবার সকাল সাতটা থেকে ত্রিপুরার বিভিন্ন পৌরসভা ,পৌরনিগম এবং নগর পঞ্চায়েত এলাকায় শুরু হয়েছে ভোট গ্রহণ ।
ভোটাররা নিজেদের ভোটের অধিকার প্রয়োগ করার জন্য ছুটে চলেছেন ভোট কেন্দ্রের দিকে। কিন্তু ভোটের সকাল থেকে শাসকের রুদ্র রূপ শুরু হয়েছে রক্তাক্ত হওয়ার ঘটনার মধ্য দিয়ে।
বিরোধী দল বামেদের প্রার্থীর উপর হামলার ঘটনার ছবি উঠে এসেছে আগরতলা পৌরনিগমের ১২ নং ওয়ার্ড থেকে।
সেক্টর অফিসারের সামনে বাম প্রার্থী কাজল রেখা সিনহা রক্তাক্ত হয়েছেন। মহিলা প্রার্থীকে যেভাবে মারধর করা হয়েছে , তা শহরের নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে।
অন্যদিকে আগরতলার আরও এক বাম প্রার্থী মাস্ক বাহিনী দ্বারা বৈশালী মজুমদার আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠে এসেছে।
আগরতলা পৌরনিগম ভোটে যেভাবে সন্ত্রাসের ছায়া গোটা শহর জুড়ে সে গিয়েছে সকাল থেকে। তাতে করে শহরে কোথাও নিরাপত্তা আছে কিনা?
তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে উদয়পুর সূত্রে পাওয়া খবর , উদয়পুরের বিভিন্ন ওয়ার্ড এলাকা গুলির মধ্যে বাম ভোটারদেরকে
বহু জায়গায় ঘরবন্দি করে রাখার অভিযোগ বিভিন্নভাবে উঠে আসছে বহু সূত্র ধরে। কিন্তু বেশিরভাগ কেন্দ্রে নেই কেন্দ্রীয় বাহিনী।
স্থানীয় পুলিশ দিয়ে করানো হচ্ছে ভোট। কিন্তু প্রশ্ন উঠছে শাসকের উন্নয়ন একেবারে সন্ত্রাসের রূপ কেন ধারণ করেছে শহর আগরতলার বুকে ?
এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শিক্ষিত মহলে । সুষ্ঠু নির্বাচন আদৌ কতটুকু সম্ভব ত্রিপুরায় ? এই নিয়ে রীতিমতো প্রশ্নচিহ্নের মুখে পড়তে হচ্ছে শাসকের নেতৃত্ব কে ।
এখন দেখার গোটা দিন কিভাবে অতিবাহিত হয় সারা রাজ্যের মধ্যে এই ভোটকে কেন্দ্র করে।
সেদিকে তাকিয়ে রয়েছে বিরোধী এবং বিভিন্ন এলাকার ভোটাররা। কতটুকু নিরাপত্তা দিতে পারবে প্রশাসন ? সেদিকে তাকিয়ে আছে গোটা ত্রিপুরা।