নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ২৬ নভেম্বর :
আগামীকাল উদয়পুর পৌর পরিষদের ২৩ টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই করা নিরাপত্তা ব্যবস্থা মোড়ে দেওয়া হয়েছে শহর উদয়পুর কে ।
আজ সকাল থেকে উদয়পুর কেবিআই ময়দানে ভোটের কাজে নিযুক্ত সমস্ত ভোট কর্মী এবং আধিকারিকরা পোলিং স্টেশনের উদ্দেশ্যে
ভোটের মেশিন নিয়ে রওনা দেয়। এই নিয়ে রিটানিং অফিসার ত্রিদিব সরকার জানান , উদয়পুর পৌর নির্বাচনে ২৩ টি ওয়ার্ডের ৩৪ টি পোলিং স্টেশনে ভোট গ্রহণ করা হবে।
তার জন্য ত্রিপুরা স্টেট রাইফেল ও ত্রিপুরা পুলিশ ভোটকেন্দ্রের দায়িত্বে থাকবেন। প্রতিটি পোলিং স্টেশনের উদ্দেশ্যে
আজ সকাল থেকেই ভোটে নিযুক্ত কর্মীরা রওনা দিচ্ছেন তাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এই বছর মহিলা পোলিং স্টেশন করা হয়নি বলে জানান
রিটার্নিং অফিসার ত্রিদিব সরকার । সব মিলিয়ে আগামীকাল সকাল ৭ টা থেকে ভোট গ্রহণ শুরু করার জন্য প্রায় প্রস্তুত প্রশাসন।