নিজস্ব প্রতিনিধি, উদয়পুর | ২৬ নভেম্বর:
বুধবার বিকেল চারটায় নির্বাচনী প্রচার শেষ হতেই উদয়পুরের ময়দানে নামে এক বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে রিটার্নিং অফিসার ত্রিদিব সরকার।
এদিন সন্ধ্যা রাতে রাধা কিশোরপুর থানা থেকে পুলিশের বড় একটি রোডমার্চ বের হয় উদয়পুর শহরে।
এদিন প্রথমে সেন্ট্রাল রোড, মহাদেব বাড়ি রোড , ছনবন, রাজারবাগ জাতীয় সড়ক হয়ে রমেশ চৌমুহনীতে এসে শেষ হয় পুলিশের রোডমার্চ।
পরে রিটার্নিং অফিসার ত্রিদিব সরকার সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে জানান, ভোটাররা যাতে নির্বিঘ্নে, ভয় মুক্ত পরিবেশে পৌর ভোটে
নিজেদের ভোট দানের অধিকার প্রয়োগ করতে পারে তার জন্য এই ধরনের রোড মার্চ বের করা হয়েছে।
প্রতি দুই ঘণ্টা অন্তর অন্তর পুলিশের টহলদারি থাকবে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডগুলিতে।
বুধবার সন্ধ্যা রাতে শহরে পুলিশের রোডমার্চ ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা চোখে পরে জনসাধারণের।