BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

বিজেপি শাসিত ত্রিপুরায় ব্লকের বিডিও উপর হামলা শাসকের।

বিজেপি শাসিত ত্রিপুরায় ব্লকের বিডিও উপর হামলা শাসকের।

নিজস্ব প্রতিনিধি ,অমরপুর  : 


অমরপুর ব্লক অফিসে উত্তেজনা, বিডিওর বিরুদ্ধে কাজ না করার অভিযোগে ক্ষোভ পঞ্চায়েত প্রধানদের।বিডিও এর উপর ছুড়ে মারা হলো জলের গ্লাস।

অমরপুর ব্লক অফিসে মঙ্গলবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, গত এক মাসেরও বেশি সময় ধরে ব্লকের বিভিন্ন পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ কার্যত বন্ধ হয়ে রয়েছে।

 এর ফলে সাধারণ মানুষ মৃত্যু সনদ (ডেথ সার্টিফিকেট), বিভিন্ন শংসাপত্র এবং একাধিক উন্নয়নমূলক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

জানা গেছে, অমরপুর ব্লকের অধীনস্থ বিভিন্ন পঞ্চায়েতের সেক্রেটারি, আর পিএম এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মীদের ব্লক অফিসে ডেকে আনা হয়েছে।

এদিকে পঞ্চায়েত পরিষেবার কাজকর্ম ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ছেন জনপ্রতিনিধিরা।

 সমস্যার সমাধান এবং পরিষেবা স্বাভাবিক করার দাবিতে ব্লকের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতের প্রধানরা একযোগে বিডিওর কক্ষে উপস্থিত হয়ে আলোচনা করেন।

আলোচনার এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ক্ষুব্ধ প্রতিনিধিদের মধ্যে একজন নিয়ন্ত্রণ হারিয়ে বিডিওর কক্ষে থাকা একটি জলের গ্লাস ছুড়ে মারেন এবং দ্রুত প্রশাসনিক কাজকর্ম স্বাভাবিক করার দাবি জানান।

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের বিভিন্ন পরিষেবা বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

 সেই ক্ষোভই জনপ্রতিনিধিদের ওপর এসে পড়ছে, যার জেরেই ব্লক অফিসে এমন অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে বিডিও জানান, দপ্তরের নিয়ম ও সরকারি নির্দেশিকা মেনেই সমস্ত কাজকর্ম পরিচালিত হচ্ছে।

তাঁর দাবি, কিছু ক্ষেত্রে প্রশাসনিক প্রক্রিয়া ও নিয়মকানুন সম্পর্কে ভুল বোঝাবুঝির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 বিশেষ করে বিভিন্ন বিল সংক্রান্ত বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, প্রয়োজনীয় অনুমোদন বা সরকারি নির্দেশ (অর্ডার) ছাড়া কোনো বিল মঞ্জুর বা পরিশোধ করা সম্ভব নয়।

দপ্তরের পক্ষ থেকে আইন ও বিধি অনুযায়ী কাজ করা হচ্ছে বলেও তিনি জানান।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram