BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

বক্সনগর প্রেস ক্লাবের সভাপতির ওপর হামলা: অভিযুক্ত কুখ্যাত গাঁজা পাচারকারী

বক্সনগর প্রেস ক্লাবের সভাপতির ওপর হামলা: অভিযুক্ত কুখ্যাত গাঁজা পাচারকারী

​নিজস্ব প্রতিনিধি, বক্সনগর: সীমান্তবর্তী বক্সনগর এলাকায় সংবাদ সংগ্রহের জেরে ফের আক্রান্ত হলেন এক সংবাদকর্মী। আজ সন্ধ্যা ৬টা নাগাদ পেশাগত কাজ সেরে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি প্রভাত ঘোষ (৪৮)। হামলার ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর কলমচৌড়া বড়মুড়া এলাকার বাসিন্দা মানিক দাস নামে এক যুবক এই হামলা চালায়। অভিযোগ, মানিক দাস এলাকায় একজন কুখ্যাত গাঁজা পাচারকারী এবং উশৃঙ্খল যুবক হিসেবে পরিচিত। গত কয়েকদিন ধরেই সে সাংবাদিক প্রভাত ঘোষকে বিভিন্নভাবে হুমকি-দমকি দিয়ে আসছিল। আজ সন্ধ্যায় ওত পেতে থাকা মানিক দাস অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয়।

গুরুতর আহত অবস্থায় প্রভাত ঘোষকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক। তিনি আহত সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন।

এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন তিনি। 
এলাকাবাসীর অভিযোগ, এলাকায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় এবং সংবাদ পরিবেশন করায় সাংবাদিকদের টার্গেট করা হচ্ছে।

Must Read নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন? নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত মানিক দাসের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram