BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

বেপরোয়া যান চলাচলের বলি কি জিআরএস কর্মী?

বেপরোয়া যান চলাচলের বলি কি জিআরএস কর্মী?

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম : 

দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার পশ্চিম জলেফা এক নম্বর ওয়ার্ড এলাকায় বুধবার রাত আনুমানিক নয়টা দশ মিনিট নাগাদ ৪২ বর্ষীয় জিআরএস কর্মী বিপ্লব দে

রহস্যজনকভাবে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা তাকে রাস্তায় আহত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত সাব্রুম অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেন।

 খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত বিপ্লব দেকে উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা

Must Read ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী

তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে আশঙ্কাজনক অবস্থায় শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করেন।  স্থানীয় সূত্রে জানা যায়, বিপ্লব দে পশ্চিম জলেফা এলাকার বাসিন্দা।

ঘটনার সময় তিনি নিজের কন্যা সন্তানকে বাড়ির পাশের একটি অনুষ্ঠানবাড়িতে পৌঁছে দিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন বলে জানা গেছে। যদিও ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়, তবে এলাকায় জোর গুঞ্জন রয়েছে যে একটি দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

 তবে এই দাবির সরকারি বা পুলিশি নিশ্চিতকরণ এখনও পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে সাব্রুম থানার পুলিশ হাসপাতালে গিয়ে আহতের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেয় এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

 কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তাতে অন্য কোনো যানবাহন জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ফের সামনে এসেছে সাব্রুমে বেপরোয়া যান চলাচলের অভিযোগ।

Also Read অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা

স্থানীয়দের দাবি, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই নিয়ম না মেনে দ্রুতগতিতে যানবাহন চলাচল করছে। উল্লেখ্য, কয়েক বছর আগে একই এলাকায় পথ দুর্ঘটনায় সাব্রুম মহাবিদ্যালয়ের এক অধ্যাপিকার মৃত্যু হয়েছিল।

সম্প্রতি সেই মামলায় আদালত অভিযুক্তকে সাজাও ঘোষণা করেছে। কিন্তু এত কিছুর পরও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি বলে অভিযোগ।


এই ঘটনার পর সুশীল সমাজ অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, দুর্ঘটনা প্রবণ এলাকাগুলোতে গতি নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ করা জরুরি।

 পাশাপাশি মোটর ভেহিকেলস দপ্তরের কাছে পারমিটবিহীন যাত্রীবাহী যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোরও দাবি উঠেছে।

স্থানীয়দের আশা, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটিত হবে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে প্রশাসন কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram