নিজস্ব প্রতিনিধি , উদয়পুর :
গোমতী জেলা তথ্য সংস্কৃতি দপ্তর ও পালাটানা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগ পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ১১০ তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
বিদ্যালয়ের কনফারেন্স ঘরে। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়।
এছাড়া ছিলেন , পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার , বিধায়ক জিতেন্দ্র মজুমদার , কাকড়াবন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রণব দাস সহ প্রমুখ।
এদিনের অনুষ্ঠানে বক্তারা বক্তব্য রাখতে গিয়ে বলেন , কানপুরের সনাতন ধর্ম কলেজ থেকে বিএ পাস করার পর তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সংস্পর্শে আসেন।
১৯৬৮ সালের ১১ ফেব্রুয়ারি উত্তর প্রদেশের মুঘলসরাই রেলওয়ে স্টেশনের কাছে রহস্যজনক পরিস্থিতিতে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
মাত্র ৫২ বছর বয়সে তাঁর এই আকস্মিক ও রহস্যজনক মৃত্যু আজও অমীমাংসিত রয়ে গেছে। এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় ।