BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

অমিত শাহের ‘ডেডলাইন’ শেষ, তবুও থামছে না গুলির লড়াই! দু’সপ্তাহ পেরোতেই ছত্তীসগঢ়ে খতম মাওবাদী নেত্রী

অমিত শাহের ‘ডেডলাইন’ শেষ, তবুও থামছে না গুলির লড়াই! দু’সপ্তাহ পেরোতেই ছত্তীসগঢ়ে খতম মাওবাদী নেত্রী

নিজস্ব প্রতিনিধি ,ছত্তীসগঢ় : 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করা হবে।

সেই সময়সীমা শেষ হওয়ার দু’সপ্তাহ পরেও ছত্তীসগঢ়ের বস্তার ডিভিশনে মাওবাদী তৎপরতার প্রমাণ মিলল।

 কাঁকেরের জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হলেন নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র এক নেত্রী।

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

পুলিশ জানিয়েছে নিহত মাওবাদী নেত্রীর নাম রূপী। তিনি মাওবাদীদের সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি) অন্যতম মহিলা কমান্ডার ছিলেন।

রূপীর স্বামী বিজয় রেড্ডি ছিলেন দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির নেতা।

২০২৫ সালে এক এনকাউন্টারে তিনি নিহত হয়েছিলেন।

এর পর থেকে একাধিক বার রুপীকে আত্মসমর্পণের বার্তা হলেও তিনি সশস্ত্র আন্দোলন চালানোরই সিদ্ধান্তে অটল ছিলেন।

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়
Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram