BREAKING :
(1) অযোধ্যার রামমন্দিরে প্রণামী চুরিতে ধৃত ৮ জনের বাড়িতে তল্লাশি! জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চাইতে পারে পুলিশ (2) ফিরহাদের প্রাক্তন ওএসডি কালীচরণের হাওড়ার ফ্ল্যাটে সাড়ে ৪ ঘণ্টা তল্লাশি চালাল সিট! ধৃতকে সঙ্গে নিয়েই অভিযান (3) ইউরোপ জুড়ে তাপপ্রবাহে মৃত ১৩০০! শুধু ফ্রান্সেই ১০০০! পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সামাজিক মাধ্যমে প্রেম ও প্রতারণার অভিযোগ: বিচারের দাবিতে থানার দ্বারস্থ যুবক

সামাজিক মাধ্যমে প্রেম ও প্রতারণার অভিযোগ: বিচারের দাবিতে থানার দ্বারস্থ যুবক

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর  :- 

ফেসবুক বা ইনস্টাগ্রামের রঙিন দুনিয়ায় শুরু হয়েছিল আলাপ। সেই আলাপ থেকে গভীর প্রেম। কিন্তু ভালোবাসার সাত মাস পার হওয়ার পর সামনে এলো এক রূঢ় সত্য, যা কার্যত কাল হয়ে দাঁড়ালো উদয়পুরের ধ্বজনগর এলাকার বাসিন্দা ২৩ বছর বয়সী যুবক প্রীতমের জীবনে।

প্রীতমের অভিযোগ অনুযায়ী, আগরতলার বাধারঘাট এলাকার বাসিন্দা পায়েল দেবনাথের সাথে সামাজিক মাধ্যমে তার পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ সাত মাস এই সম্পর্ক চলার পর প্রীতম জানতে পারেন যে, পায়েল অবিবাহিত নন, বরং তিনি বিবাহিত। ​এই সত্য প্রকাশ্যে আসতেই শুরু হয় বিপত্তি।

প্রীতমের দাসের দাবি: পায়েল দেবনাথের স্বামী বিষয়টি জানার পর প্রীতমকে বিভিন্নভাবে হুমকি ও ধমকি দিতে থাকেন।
​অভিযুক্ত তরুণী পায়েল দেবনাথ সামাজিক মাধ্যম ব্যবহার করে প্রীতমের বিভিন্ন ছবি দিয়ে তাকে মানসিকভাবে হেনস্তা ও ব্ল্যাকমেইল করছেন বলে অভিযোগ।

Must Read শহরের প্রাণকেন্দ্রে দুঃসাহসিক চুরি । শহরের প্রাণকেন্দ্রে দুঃসাহসিক চুরি ।

 ভুল তথ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই সম্পর্কের জটিলতা এবং পরবর্তী সময়ে ক্রমাগত হুমকির মুখে পড়ে শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিয়েছেন প্রীতম।

এই ঘটনার সুষ্ঠু বিচার এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি রাধাকিশোরপুর থানায় একটি লিখিত মামলা দায়ের করেছেন।

 পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। সামাজিক মাধ্যমের এই প্রেমের আড়ালে থাকা আসল সত্যিটা কী, তা তদন্তের পরেই স্পষ্ট হবে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram