BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

দিল্লির নজরে এবার ফুলবাড়ির আগর!

দিল্লির নজরে এবার ফুলবাড়ির আগর!

নিজস্ব প্রতিনিধি , চুরাইবাড়ি  : 

উত্তর ত্রিপুরা জেলায় কদমতলা আগর অঞ্চলকে রাজ্য সরকার ও বন দপ্তরের যৌথ সহায়তায় এক নতুন দিগন্তের সূচনা হয়েছিল কয়েক বছর পূর্বেই।

এই আগর শিল্পকে অগ্রগতির ক্ষেত্রে প্রতি মুহূর্তেই অত্যন্ত তৎপর রয়েছে সরকার। আর এই আগর শিল্পে একে একে বহু উন্নয়নের পালক যুক্ত হয়েছে।

বর্তমানে বিদেশে আগরের বিভিন্ন পণ্য সামগ্রী রপ্তানিকরনকে আরো মসৃণ করতে কদমতলার ফুলবাড়িতে মামন আগর ইন্ডাস্ট্রি ও বাগান পরিদর্শন করলেন উত্তর পূর্বাঞ্চলের ডোনার মন্ত্রণালয়ের মূখ্য সচিব সঞ্জয় জাজু।

Must Read ৪৮০ আসন বিশিষ্ট একাডেমিক ব্লকের আনুষ্ঠানিক উদ্বোধন ৪৮০ আসন বিশিষ্ট একাডেমিক ব্লকের আনুষ্ঠানিক উদ্বোধন

 উনার সফর সঙ্গী হিসাবে রাজধানী দিল্লি থেকে আরও দুই উচ্চ আধিকারিক ছুটে আসেন। তাছাড়াও উনার সঙ্গে আসেন এনসি ডিরেক্টর প্রসাদ রাও বদরাপ্পা, জেলাশাসক চাঁদনী চন্দ্রান এবং জেলার বন আধিকারিক সুমন মাল্লা প্রমূখরা।


উত্তর পূর্বাঞ্চলের ডোনার মন্ত্রণালয়ের মুখ্য সচিবের সফরের মূল উদ্দেশ্য ছিল, আগর শিল্প ত্রিপুরা থেকে বিদেশে রপ্তানি করন প্রক্রিয়াকে আরো কিভাবে সহজ ও সরল করা যায় তা নিয়েই বিশেষ আলোচনা ও পর্যবেক্ষণ করা হয়।

 প্রথমেই তিনি সহ এই বিশেষ প্রতিনিধি দলটি আগর বাগান ও গাছ পরিদর্শন করেন তারপর ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা জানতে পেরে তিনি আশ্বাস দেন পনেরো দিনের মধ্যেই সমস্ত জটিলতার সমাধান করে দেবেন এবং সরকারের সঙ্গে দ্রুত আলোচনা করবেন।


এদিকে আগর এসোসিয়েশনের সম্পাদক আনফর আলী জানান, তিনি পঁচিশ কেজি আগর চিপস দুবাইতে রপ্তানি করতে গিয়ে ভারত সরকারের পিকিউ ছাড়পত্রের জন্য দুবাই বিমানবন্দর থেকে পুনরায় ফেরত চলে আসে ত্রিপুরায়।

Also Read গাঁজা ভর্তি ট্রলি সহ সোনামুড়ার দুইজন সংখ্যালঘু যুবককে গ্রেফতার করেছে রাধা কিশোরপুর থানার পুলিশ। গাঁজা ভর্তি ট্রলি সহ সোনামুড়ার দুইজন সংখ্যালঘু যুবককে গ্রেফতার করেছে রাধা কিশোরপুর থানার পুলিশ।

এইসব জটিল সমস্যা দ্রুত সমাধান করে দিলে আগর ব্যবসায়ীরা আরও সহজ প্রক্রিয়ায় বিদেশে আগর চিপস, অয়েল থেকে শুরু করে বিভিন্ন উৎপাদিত সামগ্রী সহজেই রপ্তানি করতে পারবেন।

এখন দেখার ডোনার মন্ত্রণালয়ের এই সফর ও আশ্বাসে ব্যবসায়ীরা কতটুকু উপকৃত হন।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram