BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

অবৈধভাবে বাংলাদেশে কাপড় পাচার করতে গিয়ে ধরা পড়লো একটি গাড়ি ।

অবৈধভাবে বাংলাদেশে কাপড় পাচার করতে গিয়ে ধরা পড়লো একটি গাড়ি ।

নিজস্ব প্রতিনিধি , বিলোনিয়া : 


বিলোনিয়া মহকুমা চলছে চুরির হিরিক। পাশাপাশি গরু চুরি সহ পাচারকারীদের দৌরাত্ম্য। পর পর কয়েকটি চুরির ঘটনায় এলাকাবাসীরা অবরোধ থেকে শুরু করে ডেপুটেশন প্রদান করার পর গভীর উদবেগ প্রকাশ  করে আরক্ষা প্রশাসন।

বিভিন্ন খবরের মাধ্যমে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই নড়েচড়ে বসে আরক্ষা প্রশাসন। চুরি ও পাচার রোধে পুলিশ প্রশাসন রাতের বেলা কঠোর নজরদারি ও টহলদারি ব্যাবস্থা নিয়ে মাঠে নামতেই একের পর এক সাফল্য পাচ্ছে পুলিশ।

রাতের পুলিশের টহলদারি সেরে বিলোনিয়া থানাধীন ঝড়ঝড়ি এলাকাতে পুলিশ যানবাহন চেকিং করার সময় TR071873 নম্বরের বুলেরু পিকআপ একটি গাড়ি দ্রুত গতিতে আসার সময় পুলিশ থামানোর জন্য সিগন্যাল দেয়।

Must Read ৪৮০ আসন বিশিষ্ট একাডেমিক ব্লকের আনুষ্ঠানিক উদ্বোধন ৪৮০ আসন বিশিষ্ট একাডেমিক ব্লকের আনুষ্ঠানিক উদ্বোধন

গাড়ির চালক না থামিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে । পুলিশও গাড়ির পিছু ধাওয়া করার পর কিছু দুর গিয়ে গাড়িটিকে আটক করে তল্লাশি চালাতে গিয়ে ত্রিশ কার্টুন কাপড় দেখতে পেয়ে।

গাড়ির চালককে কাগজ পত্র দেখাতে বলার পর কাগজপত্র দেখাতে না পারায়, কাপড় বোঝাই বুলেরু পিক‌‌‌ আপ গাড়িটি সহ গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে আসে।

গাড়ির চালককের নাম রুবেল হোসেন। বাড়ি সোনামুড়া কালাপানিয়া এলাকায়। ৩০ কার্টুনে মোট এক হাজার পাঁচশত শাড়ি পুলিশ উদ্ধার করে গাড়ি থেকে।

যার বাজার মূল্য পাঁচ লক্ষাধিক টাকা বলে জানান বিলোনিয়া থানার ওসি সঞ্জিত সেন। এছাড়া তিনি আরো জানান, কাপড় বোঝাই TR071873 নম্বরের বুলেরু পিকআপটি সোনামুড়া থেকে ঋষ্যমুখের দিকে যাচ্ছিল।

Also Read গাঁজা ভর্তি ট্রলি সহ সোনামুড়ার দুইজন সংখ্যালঘু যুবককে গ্রেফতার করেছে রাধা কিশোরপুর থানার পুলিশ। গাঁজা ভর্তি ট্রলি সহ সোনামুড়ার দুইজন সংখ্যালঘু যুবককে গ্রেফতার করেছে রাধা কিশোরপুর থানার পুলিশ।

পাচারের উদ্দেশ্যে কাপড় গুলো নিয়ে আসা হয়। পুলিশ গাড়ি সহ কাপড় সিজ করে আটক করে গাড়ির চালক রুবেল হোসেনকে । কে কে জড়িত তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram