BREAKING :
(1) অযোধ্যার রামমন্দিরে প্রণামী চুরিতে ধৃত ৮ জনের বাড়িতে তল্লাশি! জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চাইতে পারে পুলিশ (2) ফিরহাদের প্রাক্তন ওএসডি কালীচরণের হাওড়ার ফ্ল্যাটে সাড়ে ৪ ঘণ্টা তল্লাশি চালাল সিট! ধৃতকে সঙ্গে নিয়েই অভিযান (3) ইউরোপ জুড়ে তাপপ্রবাহে মৃত ১৩০০! শুধু ফ্রান্সেই ১০০০! পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সত্য বলার অপরাধে কি এই রক্তস্নান? সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলা, প্রশাসনের মৌনতা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন!

সত্য বলার অপরাধে কি এই রক্তস্নান? সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলা, প্রশাসনের মৌনতা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন!

বক্সনগর প্রতিনিধি :-

গতকাল সন্ধ্যায় দুষ্কৃতীর হামলায় গুরুতরভাবে আহত হলেন বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক প্রভাত ঘোষ। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ি ফেরার পথে উত্তর কলমচৌড়া পঞ্চায়েত এলাকার ছাতিয়ান টিলায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়,স্থানীয় ব্যক্তি মানিক দাস (মন্টু) হঠাৎই রড দিয়ে প্রভাত ঘোষের উপর আক্রমণ চালায়।আচমকা এই হামলায় তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।অভিযোগ, বাসন্তী পূজার বিজয়া দশমী উপলক্ষে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরার সময়ই এই হামলা চালানো হয়।আহত সাংবাদিক প্রভাত ঘোষ জানান,এলাকায় নেশা কারবারিদের বিরুদ্ধে পূর্বে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছিল।সেই কারণেই পূর্ব পরিকল্পিত ভাবে এই হামলা চালানো হয়ে থাকতে পারে বলে তাঁর ধারণা।

অভিযুক্ত মানিক দাস পেশায় নেশা কারবারের সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা চাষের সঙ্গে জড়িত বলেও অভিযোগ রয়েছে।হামলার পর আহত অবস্থায় প্রভাত ঘোষকে দ্রুত বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে  নিয়ে যাওয়া হয়,যেখানে তিনি চিকিৎসা গ্রহণ করেন। খবর পেয়ে আজ দুপুর ২ঘটিকার সময় হাসপাতালে ছুটে যান আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণর্ব সরকার,বক্সনগর প্রেস ক্লাবের সম্পাদক,সোনামুড়া প্রেস ক্লাবের সম্পাদক,বিশালগড় প্রেস ক্লাবের সম্পাদক সহ অন্যান্য বক্সনগর প্রেস ক্লাবের কর্তব্যরত সাংবাদিকরা।

Must Read শহরের প্রাণকেন্দ্রে দুঃসাহসিক চুরি । শহরের প্রাণকেন্দ্রে দুঃসাহসিক চুরি ।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গতকাল রাএেই প্রভাত ঘোষের পক্ষ থেকে কলমচৌড়া থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এখন অবধি আসামি ধরতে ব্যাথ কলমচৌড়া থানার পুলিশ।এখন দেখার বিষয়,সাংবাদিকের উপর এই নৃশংস হামলার ঘটনায় প্রশাসন কত দ্রুত এবং কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram