BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

পশ্চিমবঙ্গের পালাবদলের ছোঁয়া এবার ত্রিপুরায়! উদয়পুরে অটো শ্রমিকদের ব্যতিক্রমী উদযাপন

পশ্চিমবঙ্গের পালাবদলের ছোঁয়া এবার ত্রিপুরায়! উদয়পুরে অটো শ্রমিকদের ব্যতিক্রমী উদযাপন

উদয়পুর প্রতিনিধি 

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঝালমুড়ি খেয়ে ভোটের প্রচারে সারা ফেলে ছিলেন। ‌

এর ফলে পরিবর্তন হয়েছে ১৫ বছরের একটি সরকারের। বিপুল ক্ষমতা নিয়ে বিজেপি পশ্চিমবঙ্গ দখল করে।

এই পালা বদলের আনন্দে এবার ছোঁয়া লেগেছে গোমতী ত্রিপুরা অটো রিস্কা মজদুর সংঘে। শনিবার সন্ধ্যা ছয়টা নাগাদ উদয়পুর ব্রম্মাবাড়ী স্থিত অটো রিস্কা মজদুর সংঘের কর্মীরা বাজি পটকা পুড়িয়ে আনন্দে মেতে ওঠে।

Must Read ১১ দফা দাবিতে উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে জেল ভরো আন্দোলন সংঘটিত করা হয় উদয়পুর শহরের বুকে ১১ দফা দাবিতে উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে জেল ভরো আন্দোলন সংঘটিত করা হয় উদয়পুর শহরের বুকে

 সেই সাথে প্রতিটা শ্রমিক ঝাল মুড়ি খেয়ে স্লোগানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

পাশাপাশি আজকের দিনেই পশ্চিমবঙ্গে ব্রিগেডে বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া শুভেন্দু অধিকারী চেয়েও এত বড় পরিবর্তনের জন্যও ধন্যবাদ জ্ঞাপন করেন নেতৃত্বরা।

এদিন সন্ধ্যা রাতে ঝাল মুড়ি কর্মসূচিতে ছিলেন , বি এম এস এর গোমতী জেলা সভাপতি দ্বিগবিজয় ভাওয়াল , জেলার ঠেকা মজদুর সংঘের কনভেনার গৌতম দাস , গোমতী ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘের সভাপতি মুক্তল হোসেন ও সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার সহ প্রমূখ ।

গোটা অনুষ্ঠানে অটো রিক্সা মজদুর সংঘের সমস্ত চালকদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।

Also Read বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে রমেশ চৌমুহনীতে এক গণধর্না সংগঠিত করে উদয়পুর জেলা কংগ্রেস বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে রমেশ চৌমুহনীতে এক গণধর্না সংগঠিত করে উদয়পুর জেলা কংগ্রেস
Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram