BREAKING :
(1) অসমের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি, বন্যাবিধ্বস্তদের ঘরে ফেরানোই মূল লক্ষ্য, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত (2) হিমাচল ভ্রমণে গিয়ে নিখোঁজ হায়দরাবাদের বাইক রাইডার! মোটরসাইকেল উদ্ধার হলেও হদিস মেলেনি যুবকের (3) পাক অধিকৃত কাশ্মীরে আবারও উত্তেজনা। রবিবার দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিনেও বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটল। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ছবি দেখা গিয়েছে। গাড়ি পুড়েছে, ছড়িয়ে রয়েছে পাথর— অশান্তির নানা ছবি দেখা গিয়েছে মুজফ্‌ফরবাদের রাস্তায়।

চা শ্রমিকদের মজুরি ১০৫ টাকা থেকে বেড়ে ২০৪ টাকা, আবাসনের জন্য জমি দেওয়ার উদ্যোগ সরকারের: অভিষেক দেবরায়।

চা শ্রমিকদের মজুরি ১০৫ টাকা থেকে বেড়ে ২০৪ টাকা, আবাসনের জন্য জমি দেওয়ার উদ্যোগ সরকারের: অভিষেক দেবরায়।

চুরাইবাড়ি প্রতিনিধি ২ আগষ্ট:-

উত্তর ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কদমতলা-কুর্তি মণ্ডল এলাকার রানীবাড়ি চা বাগানের দুর্গা মণ্ডপে রবিবার টি সেলের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, একসময় চা শ্রমিকদের দৈনিক মজুরি ছিল মাত্র ১০৫ টাকা।

 বর্তমান বিজেপি সরকারের আমলে সেই মজুরি বৃদ্ধি পেয়ে ২০৪ টাকায় পৌঁছেছে। এছাড়াও দীর্ঘদিন ধরে মাথা গোঁজার স্থায়ী আশ্রয় না থাকা চা শ্রমিক পরিবারের কথা বিবেচনা করে সরকার

Must Read বিরোধীদের তীব্র আক্রমণ করে আগামীর বিধানসভা নিয়ে হুংকার দিলেন আরকেপুর মন্ডলের মন্ডল সভাপতি সানি সাহা। বিরোধীদের তীব্র আক্রমণ করে আগামীর বিধানসভা নিয়ে হুংকার দিলেন আরকেপুর মন্ডলের মন্ডল সভাপতি সানি সাহা।

 প্রতিটি পরিবারকে আবাসনের জন্য দুই কাঠা করে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।


তিনি আরও জানান, প্রতিটি চা শ্রমিক পরিবারকে নবসা (NABSA) কার্ড প্রদান করা হবে।

 পাশাপাশি সমাজের অন্তিম সারির মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এবং চা শ্রমিকদের আরও বেশি সরকারি সুযোগ-সুবিধার আওতায় আনতে রাজ্য সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।


এদিনের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জহর চক্রবর্তী, বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল দেবনাথ, পানিসাগর বিধানসভা কেন্দ্রের

Also Read উদয়পুরে রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করলেন শাসক দল বিজেপি উদয়পুরে রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করলেন শাসক দল বিজেপি

 বিধায়ক বিনয় ভূষণ দাস, উত্তর জেলা বিজেপির সভাপতি কাজল দাস, উত্তর ত্রিপুরা জেলা

 পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, কদমতলা-কুর্তি মণ্ডল সভাপতি বিমল পুরকায়স্থসহ দলের অন্যান্য নেতৃত্ব, কর্মী ও সমর্থক সহ অসংখ্য চা শ্রমিকেরা।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram