BREAKING :
(1) ‘স্ক্রিপ্ট বা টেলিপ্রম্পটার ছাড়াই উত্তর দিতে চেষ্টা করব’, ইনস্টাগ্রামে তরুণদের কাছে প্রশ্ন চেয়ে মোদীকে খোঁচা রাহুলের (2) ‘আমার ইনস্টা অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করা হচ্ছে’! অভিযোগ কেজরীর! মেটাকে পরামর্শ দিলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে এতটা মাথা না-নোয়ানোর’ (3) সৌদির সহযোগী ইয়েমেনের সেনাঘাঁটি ইরান সমর্থিত হুথির নিশানায়, নিহত অন্তত ৩০, আহত অর্ধশতাধিক

বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে রমেশ চৌমুহনীতে এক গণধর্না সংগঠিত করে উদয়পুর জেলা কংগ্রেস

বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে রমেশ চৌমুহনীতে এক গণধর্না সংগঠিত করে উদয়পুর জেলা কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর :

ত্রিপুরা বিজেপি জোট সরকারের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ তুলে উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে রমেশ চৌমুহনীতে এক গণধর্না সংগঠিত

করে উদয়পুর জেলা কংগ্রেস নেতৃত্বরা। শনিবার দুপুর তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত গণধর্না করা হয় ।

 এদিনের গণধর্নায় ভাষণ রাখতে গিয়ে উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল

Must Read অস্বাভাবিক বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে সোনামুড়া বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন অস্বাভাবিক বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে সোনামুড়া বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন

তীব্র আক্রমণ শানান বিদ্যুৎ বিল নিয়ে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথকে । ক্রমবর্ধমান বিদ্যুৎ বিলের প্রতিবাদে এদিন তিনি সর্বস্তরের জনগণের কাছে আবেদন করেন সকল জনগণ যেন

বিদ্যুৎ অফিস ঘেরাও করে সেই সাথে কেন বিদ্যুৎ বিল বেড়ে চলেছে তার জবাবদিহি করার জন্য । অন্যদিকে নাম না নিয়ে উদয়পুর জেলা বিজেপির তাবর তাবর নেতৃত্বদের বিরুদ্ধে তীব্র আক্রমণ

 শানিয়েছেন শ্রী পাল । পাশাপাশি উদয়পুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক উওম পাল আগুন ঝরানো বক্তব্য রাখেন বিজেপির বিরুদ্ধে । তিনি নাম না নিয়ে বিজেপির বিভিন্ন নেতৃত্বে

 মহিলা সংক্রান্ত বিষয় নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন শাসক দলকে। অপরদিকে আমেরিকার সংসদে আজ ভারতের বিরুদ্ধে ১০০% টেরিফ লাগানোর জন্য যে বিল পাস করা হয়েছে তা নিয়ে

Also Read মাতারবাড়িতে রাজনৈতিক আবহে নতুন মোড়, অভিষেক দেবরায়ের কর্মসূচি ঘিরে জোর চর্চা মাতারবাড়িতে রাজনৈতিক আবহে নতুন মোড়, অভিষেক দেবরায়ের কর্মসূচি ঘিরে জোর চর্চা

 তীব্র আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রীকে। উদয়পুর রমেশ চৌমুহনীতে যেভাবে কংগ্রেস দেশের বর্তমান এবং রাজ্যের জলন্ত সমস্যা নিয়ে বক্তব্য রেখেছেন । তাতে করে সাধারণ মানুষের মধ্যে

 কংগ্রেসের বক্তব্য অনেকটাই ছাপ ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিনের গণধর্নায় ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মিলন কর , উদয়পুর ব্লক কংগ্রেসের

 সভাপতি রঞ্জিত দেবনাথ থেকে শুরু করে যুব কংগ্রেস ,মহিলা কংগ্রেস ও সংখ্যালঘু নেতৃত্ব সহ বড় মাত্রায় কংগ্রেস কর্মীরা।

কংগ্রেসের এই সভা ঘিরে কোন ধরনের রাজনৈতিক পরিবেশ যেন উত্তপ্ত না হয় সেদিকে লক্ষ্য রেখে পুলিশ প্রশাসন করা ভূমিকা গ্রহণ করে এদিন ।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram