BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষকের নিয়োগ ও বেসরকারিকরণ বন্ধের দাবিতে খোয়াইয়ে এসএফআই ও টিএসইউ-এর দুই ঘণ্টার গণঅবস্থান

বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষকের নিয়োগ ও বেসরকারিকরণ বন্ধের দাবিতে খোয়াইয়ে এসএফআই ও টিএসইউ-এর দুই ঘণ্টার গণঅবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই ১১ জুলাই:-

বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষকের ব্যবস্থা করা, শিক্ষা প্রতিষ্ঠানের বেসরকারিকরণ বন্ধ করা এবং ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে খোয়াইয়ে এক বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হলো শনিবার ।

এই মোট তিন দফা দাবিতে খোয়াই সুভাষপার্ক সংলগ্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মূল ফটকের সামনে দুই ঘণ্টার এক গণঅবস্থানে শামিল হয় বামপন্থী ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন এবং ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন ।

খোয়াই এবং তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে এই গণঅবস্থান কর্মসূচিটি পালিত হয়। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, এদিন দুপুর ১২টা থেকে এই অবস্থান বিক্ষোভ শুরু হয় এবং টানা দুই ঘণ্টা চলার পর দুপুর ২টায় তা শেষ হয়।

Must Read ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি

আন্দোলনকারী ছাত্রনেতারা বর্তমান শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে সরকারের হস্তক্ষেপ দাবি করেন।

এদিনের এই গণঅবস্থানে উপস্থিত ছিলেন এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি প্রীতম শীল, টিএসইউ কেন্দ্রীয় কমিটির সদস্য অঙ্কিত মুরাসিং,

 এসএফআই খোয়াই বিভাগীয় কমিটির সম্পাদক সাগর পাল, তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক শাকিল বিশ্বাস এবং এসএফআই রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্যা সায়ন্তিকা দেব সহ অন্যান্য জেলা ও স্থানীয় নেতৃত্ব।

গণঅবস্থান চলাকালীন ছাত্র নেতারা অভিযোগ করেন যে, রাজ্যের বহু সরকারি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত শিক্ষক নেই, যার ফলে সাধারণ পরিবারের ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

Also Read বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল? বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল?

 পাশাপাশি, শিক্ষার বাণিজ্যিকীকরণ ও বেসরকারিকরণের যে নীতি নেওয়া হচ্ছে, তার বিরুদ্ধেও তারা তীব্র প্রতিবাদ জানান।

এছাড়াও, ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষাঙ্গনে নিরাপদ পরিবেশ গড়ে তোলার দাবি জানানো হয়।

দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বামপন্থী  ছাত্র সংগঠনগুলি।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram