BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

ত্রিপুরা বিড়ি শ্রমিক সংঘ সি. আই. টি. ইউ অনুমোদিত ১৪ তম ত্রিপুরা রাজ্য সম্মেলন অনুষ্ঠিত

ত্রিপুরা বিড়ি শ্রমিক সংঘ সি. আই. টি. ইউ অনুমোদিত ১৪ তম ত্রিপুরা রাজ্য সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর :


ত্রিপুরা বিড়ি শ্রমিক সংঘ সি. আই. টি. ইউ অনুমোদিত ১৪ তম ত্রিপুরা রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় উদয়পুর সিপিআইএম মহকুমা অফিসের কনফারেন্স হল ঘরে ।

সম্মেলনের শুরুতে প্রথমে দলীয় অফিসের সামনে শহীদ বিধিতে পুষ্পার্ঘ অর্পণ করে দলীয় কর্মী ও নেতৃত্বরা শহীদ স্মরণ কর্মসূচিতে অংশ নেয় ।

এদিনের রাজ্য সম্মেলনে ছিলেন , সি. আই. টি. ইউ রাজ্য সভাপতি মানিক দে , সম্পাদক সমর চক্রবর্তী । এছাড়া ছিলেন , বিড়ি সংগঠনের সর্বভারতীয় সভাপতি দেবাশীষ রায় ও শ্রমজীবী মহিলা রাজ্য সভানেত্রী পাঞ্চালি ভট্টাচার্য সহ প্রমুখ।

Must Read ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি

এই দিনের রাজ্য সম্মেলনে ভাষণ রাখতে গিয়ে CITU রাজ্য সভাপতি মানিক দে বলেন , ১৯৫২ সালে প্রথম এই অসংগঠিত ক্ষেত্রে বিড়ি শ্রমিক সংগঠন নামে গড়ে ওঠে।

তার পূর্বে বিড়ি শ্রমিকরা বিক্ষিপ্তভাবে বিড়ি তৈরীর কাজ করতো। এই বিড়ি শ্রমিকদের ওপর মালিকরা নির্মম অত্যাচার করে আসছিল।

দৈনন্দিন মালিকদের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে শ্রমিকদের সংগঠিত হয়ে এই সংগঠন তৈরি করে। বর্তমানে সংগঠনটি সাতটি বিভাগে শ্রমিক অধ্যুষিত এলাকায় কাজ করছে । বর্তমান পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সংগঠনকে শক্তিশালী করার আন্তরিক প্রয়াস জারি রাখার আহ্বান জানান CITU রাজ্য সভাপতি ।

পাশাপাশি রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন CITU  রাজ্য সভাপতি মানিক দে ‌। তিনি বলেন , রাজ্যে হাজার হাজার শূন্য পদ পূরণ বা নতুন পথ সৃষ্টি করে বেকার যুবক - যুবতীদের কর্মসংস্থানে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।

Also Read বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল? বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল?

 রাজ্যে বর্তমান সময়ে ৬০ হাজারের বেশি শূন্য পদে নিয়োগের উদ্যোগ হিম ঘরে ।

এদিন বিড়ি শ্রমিকদের রাজ্য সম্মেলনে ব্যাপক সারা লক্ষ্য করা যায় শ্রমিকদের মধ্যে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram