BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

গর্জি ফাঁড়ি থানা ঘেরাও করে তিপ্রা মথা কর্মী সমর্থকরা

গর্জি ফাঁড়ি থানা ঘেরাও করে তিপ্রা মথা কর্মী সমর্থকরা

নিজস্ব প্রতিনিধি, মাতাবাড়ি : 

শুক্রবার বিকেলে উদয়পুরের গর্জি এলাকায় বিজেপির পক্ষ থেকে একটি অভিনন্দন র‍্যালির আয়োজন করা হয়।

জানা যায়, মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় কেন্দ্র ও রাজ্য নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে এই মিছিল বের করা হয়।

 মিছিলটি গর্জি বাজারে গিয়ে শেষ হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিল শেষ হওয়ার পর বিজেপি কর্মী-সমর্থকরা স্থানীয় বিভিন্ন দোকানে খাওয়া-দাওয়া করছিলেন।

Must Read ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি

 সেই সময় তিপ্রা মথার সমর্থক হিসেবে পরিচিত এক যুবক, সুমন মিয়া, সেখানে উপস্থিত বিজেপি কর্মীদের ভিডিওগ্রাফি করছিলেন বলে অভিযোগ ওঠে।

 এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং পরবর্তীতে তা হাতাহাতির রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গর্জি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুমন মিয়াকে থানায় নিয়ে যায়।

এরপর রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘটনাকে কেন্দ্র করে তিপ্রা মথার কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযোগ, পুলিশ পক্ষপাতদুষ্ট আচরণ করেছে।

এরই প্রতিবাদে কয়েক হাজার তিপ্রা মথা কর্মী-সমর্থক গর্জি ফাঁড়ি থানা ঘেরাও করেন বলে জানা যায়।
বিক্ষোভকারীরা থানার ওসির বিরুদ্ধে বিজেপির পক্ষ নেওয়া এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন। দীর্ঘ সময় ধরে থানা চত্বরে বিক্ষোভ চলতে থাকে।

Also Read বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল? বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল?

পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে সূত্রের খবর।
ঘটনার পর থেকে গর্জি এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক রয়েছে।

ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগগুলির সত্যতা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram