নিজস্ব প্রতিনিধি ,উদয়পুর :
নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দিল্লির যন্তর মন্তরে অনশন আন্দোলনে বসেন ছাত্র-ছাত্রীরা । আন্দোলন ধীরে ধীরে এক বৃহৎ আকারে রূপ ধারণ করে।
একটা সময় দেশের রাজধানী দিল্লিতে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের উপর লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে দিল্লি পুলিশ। দেশের রাজধানী থেকে আওয়াজ উঠে দেশের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে প্রধান মন্ত্রীর ইস্তফা দেওয়ার জন্য।
ছাত্র আন্দোলনে কেন ছাত্রদের উপর লাঠিচার্জ করা হলো এবং নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে
ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে আন্দোলনে বসেন। একটা সময় দিল্লি পুলিশ বিরোধী দলনেতাকে গ্রেফতার করে থানায় নিয়ে যান।
আর তাতে আরও উত্তাল হয় দেশের রাজনীতি। এই ঘটনার প্রতিবাদ গোটা দেশের সাথে ত্রিপুরার উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতির নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের হয় বুধবার সন্ধ্যারাতে উদয়পুর শহরের রাজপথে।
বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল শেষে রাধা কিশোরপুর থানার সামনে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তর দিতে গিয়ে জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল জানান , যেভাবে দেশে গত ১২ বছরে ১৫২ টি প্রশ্নপত্র ফাঁস হয়েছে।
অন্যদিকে বেকারদের কোন ধরনের কর্মসংস্থান নেই এবং কংগ্রেসের বিরোধী দলনেতাকে যেইভাবে আক্রমণ ও রক্ত ঝরানো হয়েছে ।
এই ঘটনার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল এবং দেশের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ইস্তফা দিতে হবে বলে তিনি তার বক্তব্যে তুলে ধরেন।
এদিনের মিছিলে ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মিলন কর , যুব কংগ্রেসের জেলা সভাপতি থেকে শুরু করে মহিলা কংগ্রেস এবং এনএসইউআই সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্বরা ।
এদিনের কংগ্রেস কর্মীদের বিক্ষোভ মিছিল কে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনী ও ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে ব্যাপক জোরদার নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয় বুধবার সন্ধ্যা রাতে ।