BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

উদয়পুরে কংগ্রেস কর্মীদের উচ্ছ্বাস তুঙ্গে, সংবর্ধনার মঞ্চে ছিলেন কে?

উদয়পুরে কংগ্রেস কর্মীদের উচ্ছ্বাস তুঙ্গে, সংবর্ধনার মঞ্চে ছিলেন কে?

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর :- 

ত্রিপুরায় কংগ্রেসের সাংগঠনিক জেলাস্তরে রদবদল ঘটানো হয়েছে গত দুইদিন আগে।

 এই রদ বদল ঘটানোর ছয় মাস আগে থেকে দিল্লির কংগ্রেস নেতৃত্ব বিভিন্ন জেলাস্তরে তৃণমূল স্তর থেকে কর্মীদের সাথে যোগাযোগ স্থাপন করেন এবং জেলাস্তরে কে সভাপতি হিসেবে নির্বাচিত হবেন

 তার পুঙ্খানুপুঙ্খ বিভিন্ন রিপোর্ট তৈরি করেন। পরবর্তী সময়ে কংগ্রেসের দিল্লির হাই কমান্ডার নিকট রিপোর্ট পেশ করা হয়।

Must Read ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি

সেইসাথে কংগ্রেসের CWC কমিটির কাছেও সেই রিপোর্টের চূড়ান্ত নাম প্রকাশের জন্য আবেদন জানানো হয়।

পরে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল দিল্লি থেকে ত্রিপুরার বিভিন্ন জেলার নতুন সভাপতিদের নাম ঘোষণা দেয়।

গোমতি জেলায় কংগ্রেসে জেলা সভাপতি হিসেবে দ্বিতীয় বারের জন্য টিটন পালকে নিযুক্ত করে কংগ্রেস। তার ওপর সমস্ত দলীয় ভার তুলে দেওয়া হয় ।

 বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ উদয়পুর জেলা কংগ্রেস ভবনে নতুন জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল কে বিভিন্ন ব্লক কংগ্রেস নেতৃত্ব থেকে শুরু করে মহিলা কংগ্রেস , যুব কংগ্রেস ও সেবা দল সহ অন্যান্য বিভিন্ন সংগঠন থেকে সংবর্ধনা জানানো হয় ।

Also Read বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল? বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল?

এই সংবর্ধনা কে কেন্দ্র করে কর্মীদের মধ্যে ব্যাপক উৎসহ লক্ষ্য করা যায়। পরে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে নতুন জেলা সভাপতি টিটন পাল জানান , দলের সংগঠনকে আগামী দিন আরও শক্তিশালী ও মজবুত ভাবে গড়ে তুলতে তিনি কাজ করে যাবেন।

 সেই সাথে নতুন ও পুরনো কর্মীদেরকে সাথে নিয়ে আগামী দিন বিভিন্ন আন্দোলনের কর্মসূচি রূপ রেখা তৈরি করা হবে।

 পাশাপাশি ভিলেজ কাউন্সিল নির্বাচন থেকে শুরু করে আগামী ২৮ এর বিধানসভা নির্বাচন এই গোমতী জেলা থেকে সংগঠনকে শক্তিশালী করে ভোটের ময়দানে ঝাপাবে কংগ্রেস ।

এমনটাই কর্মীদেরকে বার্তা দেন কংগ্রেসের উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram