BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

বিজয়ী সমাবেশে ভিড় উপচে পড়ল কাঠালিয়ায়! বিজেপির মঞ্চ থেকে উঠল বড় ইঙ্গিত?

বিজয়ী সমাবেশে ভিড় উপচে পড়ল কাঠালিয়ায়! বিজেপির মঞ্চ থেকে উঠল বড় ইঙ্গিত?

নিজস্ব প্রতিনিধি,  কাঠালিয়া : 


 বৃহস্পতিবার বিকেলে কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় ভারতীয় জনতা পার্টির এক বিজয়ী সমাবেশ অনুষ্ঠিত হয়। 

উল্লেখ করার বিষয়, সাম্প্রতিক পশ্চিমবঙ্গ, পুদুচেরি, আসাম, এবং ত্রিপুরার ধর্মনগর উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির অভূতপূর্ব ঐতিহাসিক বিজয়ী হওয়ার পরিপ্রেক্ষিতে গোটা রাজ্যেই চলছে বিজয় সমাবেশ। তারই প্রেক্ষাপটে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো এই সমাবেশ। 

 

Must Read ১১ দফা দাবিতে উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে জেল ভরো আন্দোলন সংঘটিত করা হয় উদয়পুর শহরের বুকে ১১ দফা দাবিতে উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে জেল ভরো আন্দোলন সংঘটিত করা হয় উদয়পুর শহরের বুকে

সমাবেশের প্রধান বক্তা ছিলেন, প্রতিমা ভৌমিক, এছাড়া ধন পুরের বিধায়ক বিন্দু দেবনাথ সহ কাঠালিয় ব্লক পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্য রতন দেবনাথ, সিপাহী জলা জেলার দক্ষিণাঞ্চের দলীয় সভাপতি উত্তম দাস। এছাড়া অন্যান্য দলীয় কার্যকর্তা এবং কর্মকর্তারা। 


সমাবেশ অনুষ্ঠিত হয় কাঠালিয়া বাণিজ্যিক চৌমূহনী এলাকার হঠাৎ সোনামুড়া টু বিলোনিয়া বাইপাস সড়কের একপাশে যাত্রাপুর থানা সংলগ্ন উত্তরাংশে। 

 

সমাবেশ থেকে প্রায় ৪০০ মিটার উত্তরাংশে কাঠালিয়া মোটর স্ট্যান্ড এলাকা থেকে এগিয়ে নিয়ে আসে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকে স্লোগান দিতে দিতে। সঙ্গে ছিল বাজনা, আগে পিছে ছিল কঠোর নিরাপত্তা বাহিনী। 

Also Read বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে রমেশ চৌমুহনীতে এক গণধর্না সংগঠিত করে উদয়পুর জেলা কংগ্রেস বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে রমেশ চৌমুহনীতে এক গণধর্না সংগঠিত করে উদয়পুর জেলা কংগ্রেস


একান্ত সকালে প্রতিমা ভৌমিক সংবাদকর্মীদেরকে জানান যে, ১৯৪৭ সালে ভারতবর্ষে স্বাধীন হয়। কিন্তু পশ্চিমবাংলা স্বাধীন হলো সিপিএম এবং তৃণমূলের অপশাসন থেকে সাম্প্রতিক ছোটা মে, বিধানসভা নির্বাচনের ফলাফলের মাধ্যমে। 


তিনি আরো বলেন, এক অবর্ণনীয় এবং অসহ্যকর জঙ্গলে রাজত্বে বসবাস করছিল পশ্চিমবাংলার মানুষ! 


এখন পশ্চিম বাংলার মানুষ মুক্তি পেয়েছে। স্বাধীনভাবে মানুষ চলাফেরা করতে পারবে, প্রত্যেকের মত প্রকাশ করতে পারবে কোনরকম অশান্তির বাতাবরণ পশ্চিমবাংলায় থাকবেনা।

নারীরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে, ইত্যাদি বিষয় তিনি তুলে ধরেন সংবাদকর্মীদের কাছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram