BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

খোয়াই জেলা বিজেপি কার্যালয়ে সম্পন্ন হলো নতুন জেলা সভাপতির দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান

খোয়াই জেলা বিজেপি কার্যালয়ে সম্পন্ন হলো নতুন জেলা সভাপতির দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি , খোয়াই  :-

রাজ্যের সাংগঠনিক রদবদলের আবহেই দুপুর ১২টা নাগাদ খোয়াই জেলা ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে এক আনুষ্ঠানিক সভার মাধ্যমে নবনিযুক্ত জেলা সভাপতি সমীর দাসের হাতে দায়িত্বভার তুলে দেওয়া হয় ।

দলীয় কর্মীদের উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক রদবদল সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিদায়ী জেলা সভাপতি বিনয় দেববর্মা নতুন সভাপতি সমীর দাসকে সংবর্ধনা জানান এবং খোয়াই জেলায় পদ্ম শিবিরকে আরও শক্তিশালী করার আহ্বান ব্যক্ত করেন।

 এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিজেপি প্রদেশ কমিটির সদস্য নমিতা দেববর্মা, কিষাণ মোর্চার প্রদেশ সহ-সভাপতি জয় দেব দেববর্মা এবং খোয়াই জেলার অন্তর্গত ছয়টি মণ্ডলের সভাপতিসহ বিভিন্ন স্তরের পদাধিকারী ও কার্যকর্তারা।

Must Read ১১ দফা দাবিতে উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে জেল ভরো আন্দোলন সংঘটিত করা হয় উদয়পুর শহরের বুকে ১১ দফা দাবিতে উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে জেল ভরো আন্দোলন সংঘটিত করা হয় উদয়পুর শহরের বুকে

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক পিনাকী দাস চৌধুরী ভারতীয় জনতা পার্টির কার্যপদ্ধতির ভূয়সী প্রশংসা করেন। তিনি মন্তব্য করেন যে, ভারতবর্ষের মধ্যে বিজেপিই একমাত্র সুশৃঙ্খল ও গণতান্ত্রিক দল। দলের নিয়ম ও ঐতিহ্য অনুযায়ী নেতৃত্বের পরিবর্তন ঘটে এবং এক জনের পর অন্য জন দায়িত্বভার গ্রহণ করেন।

 কর্মীদের মনোবল চাঙ্গা করতে তিনি উদাহরণ দিয়ে বলেন যে, বিজেপিতে একজন বুথ স্তরের সাধারণ সভাপতিও নিজের যোগ্যতা ও দলের নির্দেশে আগামী দিনে বিধায়ক বা মন্ত্রী হওয়ার সুযোগ পেতে পারেন।

আগামী নির্বাচনকে পাখির চোখ করে বিধায়ক এদিনের মঞ্চ থেকে স্পষ্ট বার্তা দেন। তিনি জানান, খোয়াই জেলা সহ গোটা রাজ্যকে পুরোপুরিভাবে বাম মুক্ত করাই এখন দলের মূল লক্ষ্য।

 নবনিযুক্ত সভাপতির নেতৃত্বে সংগঠন আরও মজবুত হবে এবং দলের লক্ষ্যপূরণ সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়।

Also Read বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে রমেশ চৌমুহনীতে এক গণধর্না সংগঠিত করে উদয়পুর জেলা কংগ্রেস বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে রমেশ চৌমুহনীতে এক গণধর্না সংগঠিত করে উদয়পুর জেলা কংগ্রেস
Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram