BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, সামনে বড় চ্যালেঞ্জ এডিসি নির্বাচন

প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, সামনে বড় চ্যালেঞ্জ এডিসি নির্বাচন

নিজস্ব প্রতিনিধি ,  আগরতলা  : 


ত্রিপুরা বিজেপির নতুন প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, সামনে বড় চ্যালেঞ্জ এডিসি নির্বাচন

সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন সভাপতি হিসেবে মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়ের নাম ঘোষণা করেছে দলীয় নেতৃত্ব।

তিনি রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হলেন।

Must Read ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি

 

বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করে। রাজনৈতিক মহলের মতে, সংগঠনে নতুন মুখকে সামনে এনে আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছে বিজেপি।


অভিষেক দেবরায় বর্তমানে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক। এর আগে তিনি গোমতী জেলার বিজেপির সাংগঠনিক দায়িত্বও সামলেছেন।

 দলীয় সূত্রের দাবি, তৃণমূল স্তরে সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।

Also Read বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল? বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল?

তবে দায়িত্ব গ্রহণের সঙ্গেই তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচন। সম্প্রতি অনুষ্ঠিত টিটিএএডিসি নির্বাচনে বিজেপি বড় ধাক্কা খেয়েছে।

 ২৮টি আসনের মধ্যে টিপরা মথা ২৪টি আসনে জয়ী হলেও বিজেপি মাত্র ৪টি আসনে সীমাবদ্ধ থাকে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাহাড়ি এলাকায় সংগঠনকে পুনরায় চাঙ্গা করা এবং কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ফিরিয়ে আনা এখন নতুন সভাপতির প্রধান দায়িত্ব হতে চলেছে।

 বিশেষ করে এডিসি এলাকাগুলিতে বিজেপির সাংগঠনিক শক্তি পুনর্গঠন করা তাঁর কাছে বড় পরীক্ষা হিসেবেই দেখা হচ্ছে।

অন্যদিকে, বিজেপি নেতৃত্ব আশাবাদী যে তরুণ মুখ হিসেবে অভিষেক দেবরায়ের নেতৃত্বে সংগঠন নতুন গতি পাবে।

আগামী ২০২৮ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেও এই পরিবর্তনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram