নিজস্ব প্রতিনিধি, উদয়পুর | ১৭ সেপ্টেম্বর :
ভোরে স্কুটি চুরি, দুই ঘণ্টায় দুই চোরসহ উদ্ধার বৃহস্পতিবার সকালে গোলবাজারের নেতাজি মূর্তির
পাদদেশ থেকে স্কুটি চুরির অভিযোগ ওঠে। মালিক বিমল পোদ্দার মহারাজগঞ্জ ফাঁড়িতে অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মাত্র
দুই ঘণ্টার মধ্যে আর.কে.নগর এলাকা থেকে দুই অভিযুক্তকে আটক করে স্কুটি উদ্ধার করে পূর্ব থানার পুলিশ।
এছাড়া পৃথক অভিযানে ২৩০ বোতল বিলিতি মদসহ দুইজনকে আটক করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য এক লক্ষ টাকা।
চন্দ্রপুর এলাকা থেকে চুরি যাওয়া তিনটি জলের মোটরও উদ্ধার করা হয়েছে। আটক চারজনকে বৃহস্পতিবার আদালতে
তোলা হবে বলে জানান পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার।