BREAKING :
(1) দম থাকলে সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করুন, সাধারণ নাগরিকদের মারবেন না! ভারত থেকে শত্রুকে চ্যালেঞ্জ ইরানি প্রেসিডেন্টের (2) খুলে গেল গুরুদোংমার লেক! ছাড়পত্র দিচ্ছে সিকিমের প্রশাসন, পুজোর মরসুমে খুশি পর্যটকেরা (3) মোদী-পুতিন বৈঠকে কথা হল জ্বালানি নিয়ে, আলোচনা ইরানি প্রেসিডেন্টের সঙ্গেও! ব্রিক্‌স সম্মেলনের আগে বার্তা ট্রাম্পকে

গঙ্গা পূজার মধ্য দিয়ে পবিত্র করা হলো জগন্নাথ দীঘির জলকে

গঙ্গা পূজার মধ্য দিয়ে পবিত্র করা হলো জগন্নাথ দীঘির জলকে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর | ১৩ সেপ্টেম্বর : 

গত ৬ সেপ্টেম্বর উদয়পুরের জগন্নাথ দিঘিতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় উদয়পুর ডন বস্ক স্কুলের দশম শ্রেণির ছাত্র দেবজ্যোতি দে-র।

 মর্মান্তিক এই ঘটনার পর থেকে জগন্নাথ দিঘির জল ব্যবহার করা থেকে বিরত ছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই জলকে পুনরায় পবিত্র ও শোধন করার উদ্দেশ্যে রবিবার

 সকালে জগন্নাথ দিঘির ঘাটে অনুষ্ঠিত হয় বিশেষ গঙ্গা পূজা। উদয়পুর পুর পরিষদের সহযোগিতায় এবং উদয়পুর জগন্নাথ বাড়ি মন্দির উন্নয়ন কমিটির পরিচালনায়

Must Read উদয়পুর শহরের সাথে গকুলপুরে ঝুলন্ত সেতুর যোগাযোগ ব্যবস্থা বর্তমানে ভগ্নদশায় পরিণত। উদয়পুর শহরের সাথে গকুলপুরে ঝুলন্ত সেতুর যোগাযোগ ব্যবস্থা বর্তমানে ভগ্নদশায় পরিণত।

 এই গঙ্গা পূজার আয়োজন করা হয়। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সদস্য,

 পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার ও পুর প্রতিনিধি সহ এলাকার বহু ভক্ত প্রাণ মানুষ।


হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী জগন্নাথ দিঘির জল শুদ্ধি করণের জন্য পার্শ্ববর্তী গোমতী নদী থেকে ১০৮ কলসি জল আনা হয়।

পরে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সেই জল জগন্নাথ দিঘিতে অর্পণ করা হয়। পুরোহিতদের মন্ত্রপাঠ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয় গঙ্গা পূজার যাবতীয় কর্মসূচি।

Also Read বাইকের ধাক্কায় গুরতর আহত এক পথচারী। বাইকের ধাক্কায় গুরতর আহত এক পথচারী।


উল্লেখ্য, দেবজ্যোতি দে-র মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর থেকেই জগন্নাথ দিঘির জল ব্যবহারে অনেকে বিরত ছিলেন। রবিবারের এই ধর্মীয় অনুষ্ঠানের

পর হিন্দু শাস্ত্রের বিধান অনুযায়ী জগন্নাথ দিঘির জল পুনরায় ব্যবহার করা যাবে বলে জানানো হয়। এদিনের গঙ্গা পূজাকে

 কেন্দ্র করে জগন্নাথ দিঘির ঘাটে ভক্তদের উপস্থিতিও ছিল বেশ লক্ষণীয়। ধর্মীয় আবেগ ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত

এই অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিনের প্রথা অনুযায়ী জগন্নাথ দিঘির জল ব্যবহারের পথ আবার স্বাভাবিক হলো।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram