নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ১৬ সেপ্টেম্বর :
বুধবার বিকেল চারটায় কাকড়াবন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে কাকড়াবন কৃষি মহকুমার অফিস প্রাঙ্গনে এস এম এ এম প্রকল্পে কৃষি যন্ত্রপাতি
বিতরণ করা হয় কাকড়াবন বিধানসভা কেন্দ্রের সকল গ্রাম পঞ্চায়েতের মধ্যে। এদিন এ ইকৃষি যন্ত্রপাতি অনুষ্ঠানে ছিলেন , বিধায়ক জিতেন্দ্র মজুমদার ,
কাকরাবন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুপ্রিয়া সাহা , কাঁকড়াবন কৃষি তত্ত্বাবধায়ক সুব্রত দাস ও কৃষি দপ্তরের গোমতী জেলার ডেপুটি ডাইরেক্টর সুপ্রতিম চাকমা সহ প্রমুখ।
এদিন ৫০ জন কৃষকের মধ্যে পেডি উইডার বিনামূল্যে দেওয়া হয়। এর ফলে সরকারের খরচ হয়েছে ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা।
গোটা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জিতেন্দ্র মজুমদার বলেন , কৃষকদেরকে বর্তমান সরকার বিনামূল্যে বিভিন্ন যন্ত্রপাতি দিচ্ছে ।
তার কারণ আগামীতে কৃষক যেন আত্মনির্ভর হয়ে ওঠে । প্রতিটি মুহূর্তে সরকার কাজ করে চলেছে কৃষকদের জন্য।
এর ফলে কৃষকরা তাদের জমিতে সোনার ফসল ফলিয়ে চলেছে। আজকে এই পেডি উইডার বিতরণ অনুষ্ঠানে কৃষকদের মধ্যে ব্যাপক সারা লক্ষ্য করা যায়।