নিজস্ব প্রতিনিধি , বাগমা | ১৫ সেপ্টেম্বর :
দুর্ঘটনা যেন প্রতিদিন বেড়ে চলেছে উদয়পুর জাতীয় সড়কে। ৩৭ ঘন্টার ব্যবধানে এবার পথ দুর্ঘটনায় মৃত্যু হল আরও এক ব্যক্তির ।
জানা যায় , বামেদের মিছিল থেকে বাড়ি ফেরার পথে বাগমা কমল সাগর বাজার এলাকার বাসিন্দা ৭০ বছর বয়সে সুধীর দাস গুপ্ত পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ছয়টা নাগাদ দক্ষিণ বাগমা পঞ্চায়েত সংলগ্ন এলাকা থেকে দলীয় সভা শেষ করে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা।
ঘটনার কিছু সময়ের মধ্যেই টেপানিয়া জেলা হাসপাতালে বাম কর্মী সুধীর দাস গুপ্তকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগমা ফাঁড়ি থানার পুলিশ। কিন্তু পুলিশ আমাদের সংবাদ প্রতিনিধিকে জানিয়েছেন পথ
দুর্ঘটনায় কোন গাড়ি সুধীর বাবুকে ধাক্কা দিয়েছে এখনো জানা যাচ্ছে না। পুলিশ তার চেষ্টা চালিয়েছে গাড়িটিকে আটক করার জন্য।
সুধীর দাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে পরিবার পরিজন থেকে শুরু করে বাম কর্মীদের মধ্যে ব্যাপক শোকের ছায়া নেমে আসে।
একের পর এক উদয়পুর মহকুমা জুড়ে যেইভাবে মৃত্যুর ঘটনা ঘটে চলেছে তাতে করে ৮ নং জাতীয় সড়কে চলাচলে ব্যাপক সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।