নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ১২ সেপ্টেম্বর :
উদয়পুর শহরের সাথে গকুলপুরে ঝুলন্ত সেতুর যোগাযোগ ব্যবস্থা বর্তমানে ভগ্নদশায় পরিণত। সম্পূর্ণ লোহার সেতুটি বর্তমানে ভেঙ্গে পড়ছে গোমতী নদীতে।
শহরের অভিমুখে থাকা সেতুর একটি বড় অংশ মাটির সাথে মিশে যাচ্ছে। হেলে পড়ছে সম্পূর্ণ সেতুটি। প্রতিদিন উদয়পুর শহরে যাতায়াত করা হচ্ছে এই সেতু ধরে বহু
নাগরিকের দ্বিচক্র যান ও বাইসাইকেল। পাশাপাশি বহু ছাত্র-ছাত্রী এই সেতু ধরে বিজ্ঞান কেন্দ্রের মধ্যে যাচ্ছে। আর তার সম্পূর্ণটা বিপদজনক অবস্থায় থাকার ফলে
সাধারণ মানুষের মধ্যে যাতায়াতে এক ভয়ের পরিবেশ সৃষ্টি। ভগ্নদশা সেতুর ছবি নিয়ে এর আগেও সংবাদ করা হয়েছিল আমাদের চ্যানেলে।
এরপর স্থানীয় জেলা প্রশাসন নড়েচড়ে বসে। এই গোটা বিষয় নিয়ে গোমতী জেলা শাসক রিঙ্কু লাঠের এর সাথে আমাদের প্রতিনিধি যখন যোগাযোগ করে এই বিষয়ে
গোমতী জেলা শাসক জানান , খুব তাড়াতাড়ি উদয়পুর শহরে বিজ্ঞান কেন্দ্রের দিকে যাওয়া ঝুলন্ত সেতুটি কে সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হবে।
এর জন্য ৭০ লক্ষ টাকা ধরা হয়েছে। আগামী দিনে মানুষের চলাচলের জন্য উপযুক্ত ভাবে গড়ে তোলা হবে এই ঝুলন্ত সেতুটি।
এখন দেখার কবে নাগাদ কাজ শুরু হয় এই ঝুলন্ত সেতুর। সেদিকে তাকিয়ে রয়েছে গোটা উদয়পুর ও গকুলপুরের সাধারণ জনগণ।