নিজস্ব প্রতিনিধি, বীরচন্দ্র মনু | ১২ সেপ্টেম্বর :
শনিবার বেলা আনুমানিক ২ টা ৪৫ মিনিট নাগাদ শান্তির বাজার মহকুমার বীরচন্দ্রমনু হলিক্রস রোড এলাকায় টি আর ০৮ এ ৭১৭২ নাম্বারের
বাইক নতুন বাজার এলাকার বাসিন্দা বিরেশ রিয়াং ( ৩১ ) কে ধাক্কাদিয়ে পালিয়েযায়। এতেকরে বিরেশ রিয়াং রাস্তায় পড়ে গিয়ে গুরতর আহত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুততার সহিত ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তির বাজার দমকল বাহিনীর কর্মী। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে
উপস্থিত হয়ে আহত যুববকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসে।
পরবর্তীসময় দুর্ঘটনার সঠিককারন জানতে ও বাইকটিকে আটক করতে মাঠে নেমেছে শান্তির বাজার থানার পুলিশ।