BREAKING :
(1) জনগণনার সঙ্গে জুড়েছে জাতগণনাও। জনগণনায় জাতিগত তথ্য সংগ্রহ নিয়ে প্রথম থেকেই নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের বিরোধিতায় সরব কংগ্রেস। এ বার প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী। (2) প্রত্যেক পাইলটের বছরের যে কোনও সময়ে একবার করে ডোপ পরীক্ষা করানোর ভাবনা! ‘গাঁজা-বিতর্কের’ পর আরও সতর্কতা কেন্দ্রের

সিপি আই এম দল করার অপরাধে পরপর তিনবার রাবার বাগান কেটে ধ্বংস

সিপি আই এম দল করার অপরাধে পরপর তিনবার রাবার বাগান কেটে ধ্বংস

নিজস্ব প্রতিনিধি, মধুপুর : 

সিপি আই এম দল করার অপরাধে পরপর তিনবার রাবার বাগান কেটে ধ্বংস করে দিয়েছে এলাকার কিছু দুষ্কৃতীকারীরা! 

যদিও পরপর তিন বছর মধুপুর থানায় লিখিত ভাবে অভিযোগ জানানোর পরেও আজ পর্যন্ত কোন দুষ্কৃতিকারীর হদিস পাইনি মধুপুর থানার পুলিশ।

তবে দুষ্কৃতিকারীদের পরিচয় জানা থাকলেও আমি সিপিআইএম করি বলে তাদের নাম প্রকাশ করতে পারছি না।

Must Read ধর্মনগরে বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণ ও শুল্ক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিদ্যুৎ দপ্তরের সামনে দুই ঘণ্টার গন অবস্থান ধর্মনগরে বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণ ও শুল্ক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিদ্যুৎ দপ্তরের সামনে দুই ঘণ্টার গন অবস্থান

 এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন মধুপুর থানাধীন পুরাথল রাজনগর এলাকার সিপি আই এম নেতা দেব প্রসাদ চৌধুরী ওরফে দেবল।তিনি অভিযোগ করেন আবার রাবার বাগানটিই আমার সম্বল।

অনেক কষ্ট করে বন্ধন ব্যাংক থেকে ঋণ নিয়ে আমার নিজস্ব জোত জমিতে রাবার বাগান করেছি। কিন্তু গত তিন বছর যাবত প্রথম বছর ভেঙ্গে তছনছ করে দেয়, তা মামলা করা হয় মধুপুর থানায়।

দ্বিতীয় বছরেও ভেঙ্গে তছনছ করে দেই মামলা করা হয় মধুপুর থানায়।আর এ বছর সবচেয়ে বেশি রাবার গাছ ভেঙ্গে কেটে তছনছ করে দিয়েছে দুষ্কৃতিকারীরা।

 তিনি বলেন পুরাতল রাজনগর এলাকার কিছু দুষ্কৃতিকারী রয়েছে যারা এ ঘটনা সংঘটিত করছে। তিনি ক্ষোভ দেখিয়ে বলেন যদি ইতিমধ্যে মধুপুর থানা পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী দিন জেলা পুলিশ সুপার কিংবা রাজ্য পুলিশের মহা নির্দেশকের দ্বারস্থ হবেন।

Also Read বিজেপির বিরুদ্ধে ‘অপপ্রচার’-এর অভিযোগ, দাতারামে সাংবাদিক সম্মেলনে উঠল পাল্টা দাবি বিজেপির বিরুদ্ধে ‘অপপ্রচার’-এর অভিযোগ, দাতারামে সাংবাদিক সম্মেলনে উঠল পাল্টা দাবি

আমার কি অপরাধ। পরপর তিন বছর আমার রাবার বাগান ধ্বংস করে দেওয়ার তার পেছনে কি ষড়যন্ত্র রয়েছে তা খতিয়ে দেখার আবেদন রাখেন প্রশাসনের নিকট।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram