BREAKING :
(1) জনগণনার সঙ্গে জুড়েছে জাতগণনাও। জনগণনায় জাতিগত তথ্য সংগ্রহ নিয়ে প্রথম থেকেই নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের বিরোধিতায় সরব কংগ্রেস। এ বার প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী। (2) প্রত্যেক পাইলটের বছরের যে কোনও সময়ে একবার করে ডোপ পরীক্ষা করানোর ভাবনা! ‘গাঁজা-বিতর্কের’ পর আরও সতর্কতা কেন্দ্রের

৪ দফা দাবিতে সোনামুড়া পুলিশ আধিকারিক এর নিকট বামপন্থী যুব সংগঠনের প্রতিনিধি মূলক ডেপুটেশন।

৪ দফা দাবিতে সোনামুড়া পুলিশ আধিকারিক এর নিকট বামপন্থী যুব সংগঠনের প্রতিনিধি মূলক ডেপুটেশন।

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর : 

বৃহস্পতিবার সারা ভারত গণতান্ত্রিক যুব ফেডারেশনের এক প্রতিনিধি দল সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শচীমোহন দেববর্মার সাথে দেখা করে দাবি সমূহ তুলে দিয়ে অবিলম্বে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সংগঠনের মহকুমা সম্পাদক ইন্দ্রজিৎ সাহা একান্ত সাক্ষাতে জানান যে, তাদের দাবি হচ্ছে সাম্প্রতিক মেলা ঘরের প্রসেনজিৎ সাহার চার্জশিট দ্রুত জমা দিতে হবে।

প্রসেনজিৎ সাহা কে যারা গাঁজা দিয়ে ফাঁসিয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে ‌।

Must Read ধর্মনগরে বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণ ও শুল্ক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিদ্যুৎ দপ্তরের সামনে দুই ঘণ্টার গন অবস্থান ধর্মনগরে বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণ ও শুল্ক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিদ্যুৎ দপ্তরের সামনে দুই ঘণ্টার গন অবস্থান


তৃতীয় দাবী হচ্ছে, প্রসেনজিৎ সাহার ঘটনা নিরপেক্ষ তদন্ত ও সঠিক তদন্ত করতে হবে। 
চতুর্থ দাবি হচ্ছে,  ধর্ষক বিজেপি নেতা পিন্টু ঘোষকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে। 


এই চার দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করেন বামপন্থী মহকুমা নেতৃত্বরা পুলিশ আধিকারিক এর কাছে।

প্রতিনিধি দলে নেতৃত্ব দিয়েছেন,যুব সংগঠনের সোনামুড়া বিভাগীয় সম্পাদক ইন্দ্রজিৎ সাহার নেতৃত্বে,সভাপতি সুমন দে, রাজ্য কমিটির সদস্য মানি দে,

এছাড়া মিজান হোসেন, ভোলা ভৌমিক, জাকির হোসেন, আনোয়ার হোসেন, সুস্মিতা দাস, সুকান্ত দেবনাথ, অরবিন্দ দাস, তাপস দে সহ অন্যান্য যুবকর্মীরা।

Also Read বিজেপির বিরুদ্ধে ‘অপপ্রচার’-এর অভিযোগ, দাতারামে সাংবাদিক সম্মেলনে উঠল পাল্টা দাবি বিজেপির বিরুদ্ধে ‘অপপ্রচার’-এর অভিযোগ, দাতারামে সাংবাদিক সম্মেলনে উঠল পাল্টা দাবি


পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন যে,বিষয়টা নিয়ে তারাও সুষ্ঠুভাবে তদন্ত করছেন।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram