BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

উদয়পুরে রাজপথ কাঁপাল কংগ্রেস! মোদী সরকারকে ঘিরে উঠল বিস্ফোরক স্লোগান

উদয়পুরে রাজপথ কাঁপাল কংগ্রেস! মোদী সরকারকে ঘিরে উঠল বিস্ফোরক স্লোগান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর:

 কেন্দ্রীয় সরকারের নীতি এবং দেশের বর্তমান পরিস্থিতির তীব্র সমালোচনা করে রাস্তায় নামল উদয়পুর জেলা কংগ্রেস।

 আজ উদয়পুর শহরে একটি বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন স্থানীয় কংগ্রেস নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক।


​কংগ্রেস কর্মীদের হাতে থাকা মূল ব্যানারে স্লোগান দেওয়া হয়— "মোদির ১২ বছরের শাসনে দেশ পিছিয়ে ৫০ বছর"। বিক্ষোভকারীদের পক্ষ থেকে দেশের বর্তমান সংকটের জন্য সরাসরি প্রধানমন্ত্রী ও তার সরকারকে দায়ী করা হয়েছে।

Must Read ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি

এদিন জেলা কংগ্রেসের ভবন থেকে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ভারী বৃষ্টির মধ্যে।

পরে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল বলেন , যেভাবে গত ১০ দিনে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি করা হয়েছে তাতে করে এ মূল্যবৃদ্ধির ফলে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। 

সরকার কোন ধরনের পদক্ষেপ নিচ্ছ না মূল্যবৃদ্ধি হ্রাস করতে । পাশাপাশি এই দিন কংগ্রেসের জেলা সভাপতি শ্রী পাল বলেন, দেশের প্রধানমন্ত্রী যেভাবে অন্য দেশে গিয়ে চকলেট বিতরণ করছেন তা সত্যি এদেশের জন্য দুর্ভাগ্যজনক বলে আখ্যায়িত করেন কংগ্রেস।

 এদিনের দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে যেভাবে কংগ্রেস উদয়পুর শহরে নেমেছে প্রতিবাদ করার জন্য।

Also Read বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল? বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল?

 তাতে করে রাজ্যের বিরোধী দল সিপিআইএম এখনো পর্যন্ত উদয়পুর শহরে কোন ধরনের মিছিল ও মিটিং করতে দেখা যাচ্ছে না।

তা নিয়েও রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন রয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram