BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

রাজর্ষি কলা কেন্দ্রে পেশাজীবী ও বুদ্ধিজীবী সম্মেলন

রাজর্ষি কলা কেন্দ্রে  পেশাজীবী ও বুদ্ধিজীবী সম্মেলন

উদয়পুর প্রতিনিধি 


ভারতের প্রধানমন্ত্রী আসনে ১২ বছর পূর্ণ করলেন নরেন্দ্র মোদী। এক সময় গুজরাটে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি । পরবর্তীতে ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

টানা তিনবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। ১২ বছর পূর্ণ হওয়াতে গোমতী জেলা বিজেপি উদ্যোগে রবিবার দুপুর ১২ টায় উদয়পুর রাজর্ষি কলা কেন্দ্রে  পেশাজীবী ও বুদ্ধিজীবী সম্মেলন অনুষ্ঠিত হয় ।

এই সম্মেলনে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে সম্মেলনের শুভ সূচনা করেন জেলা বিজেপি সভানেত্রী সবিতা নাগ ।

Must Read ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি

এছাড়া ছিলেন , গোমতী জিলা পরিষদের সহকারী সভাধিপতি সুজন সেন, উদয়পুর পৌর পরিষদের সহকারী  চেয়ারম্যান প্রদীপ দেবনাথ ও রাধাকিশোরপুর মন্ডলের মণ্ডল সভাপতি সানি সাহা সহ প্রমূখ ।

 এই সম্মেলনে ভাষণ রাখতে গিয়ে গোমতি জেলা বিজেপি সভানেত্রী সবিতা নাগ বলেন , ভারতের প্রধানমন্ত্রী ২০১৪ সাল থেকে একটানা কাজ করে চলেছে গোটা দেশবাসীর জন্য ।

দেশের উন্নয়ন ,কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরেছে সারা বিশ্বের কাছে। বিদেশে ভারতের নাম উজ্জ্বল হয়েছে একমাত্র দেশের প্রধানমন্ত্রীর কারণে। ‌ এই রাজ্যে পরিবর্তনের পর কেন্দ্রীয় ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করে চলেছে।

রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় আনা হয়েছে আমূল পরিবর্তন।

Also Read বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল? বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল?

 আগামী দিন দেশের প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন এই দেশকে বিকশিত ভারতের পরিণত করার জন্য।

 সে স্বপ্ন বাস্তবে পূরণ করতে হলে এগিয়ে আসতে হবে সমাজের প্রতিটি মানুষকে।

এদিন বুদ্ধিজীবী ও পেশাজীবী সম্মেলনে গোমতী জেলার বিভিন্ন এলাকা থেকে বয়স্ক লোকেদের উপস্থিতি ছিল সাড়া জাগানো ।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram