BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

বাঁশপুকুরে মহাতঙ্ক! গৃহকর্তাকে বেঁধে কপালে বন্দুক, নগদ ও গয়না নিয়ে চম্পট ডাকাতদল

বাঁশপুকুরে মহাতঙ্ক! গৃহকর্তাকে বেঁধে কপালে বন্দুক, নগদ ও গয়না নিয়ে চম্পট ডাকাতদল

নিজস্ব প্রতিনিধি , বাঁশপুকুর :

গভীর রাতে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব চালাল ডাকাতের দল ।

ঘটনাটি ঘটেছে বাঁশপুকুর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের মরণআলী এলাকার মনির হোসেন পিতা শাহাজাহান মিয়ার বাড়িতে । বাড়ির মালিককে দড়ি দিয়ে বেঁধে রেখে নগদ টাকা ও আনুমানিক ৫ ভরি সোনার গয়না লুঠ করে চম্পট দিয়েছে ডাকাত দল।

এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে, পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন।। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত গভীর রাতে মরণআলী এলাকার  বাসিন্দা শাহাজাহান মিয়ার বাড়িতে পাঁচ-ছয় জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়।

Must Read নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন? নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

দরজা ভেঙে  দুষ্কৃতীরা ঘরের ভেতরে প্রবেশ করে। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাঁদের মুখ বন্ধ করে দেওয়া হয়। এরপর গৃহকর্তাকে একটি ঘরে দড়ি দিয়ে বেঁধে রেখে আলমারির চাবি ছিনিয়ে নেয় ডাকাতরা।

ভুক্তভোগী পরিবারের দাবি, আলমারিতে থাকা কয়েক লক্ষ টাকার স্বর্ণালংকার এবং কয়েক হাজার নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।

যাওয়ার সময় মোবাইল ফোনগুলিও নিয়ে যায় তারা যাতে পুলিশ বা প্রতিবেশীদের খবর না দেওয়া যায়। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে এই তাণ্ডব। আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন ?

এই ঘটনার পর থেকেই বাঁশপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় পুলিশি টহলদারি ঠিকমতো না হওয়ার কারণেই দুষ্কৃতীরা এমন সাহস দেখাচ্ছে।

Also Read আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক

মরণআলীর মতো জনবহুল এলাকায় কীভাবে অস্ত্র হাতে ডাকাতরা ঢুকে পড়ল এবং নির্বিঘ্নে ডাকাতি করে বেরিয়ে গেল, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

তাঁদের প্রশ্ন— "সাধারণ মানুষ কি তবে নিজের বাড়িতেও নিরাপদ নয়?

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram