BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার আগামী ১৫ জুন যুব কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ

নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার আগামী ১৫ জুন যুব কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা : 

বৃহস্পতিবার আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে যুব কংগ্রেসের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা, সিনিয়র সহ-সভাপতি রাকেশ দাস এবং সদর জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ড. পাথ প্রতিম পাল।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাকেশ দাস বলেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় স্পষ্ট অবস্থান নেওয়া উচিত ছিল।

Must Read ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি

তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখলেও নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি।


রাকেশ দাসের দাবি, নিট পরীক্ষাকে কেন্দ্র করে বৃহৎ মাত্রার অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হয়েছে, যা দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

 তিনি বলেন, যুব সমাজের স্বার্থে কেন্দ্র সরকারের এ বিষয়ে জবাবদিহি করা প্রয়োজন।
তিনি আরও জানান, আগামী ১৫ জুন যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিসহ নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হবে।

Also Read বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল? বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল?
Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram