নিজস্ব প্রতিনিধি, ধনপুর | ১০ সেপ্টেম্বর :
আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচন ২০২৬ কে কেন্দ্র করে বুধবার ধনপুর বিধানসভার অন্তর্গত, মোহনভোগ আর ডি ব্লকের পাঁচটি এবং কাঠালিয়া ডি ব্লকের পাঁচটি ভিসির
ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ।
এছাড়াও উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার জেলা সভাপতি রাজু দেববর্মা সহ উভয় ব্লকের চেয়ারম্যান সহ অন্যান্যরা।
এই বৈঠক অনুষ্ঠিত হয় থলিবাড়ি তে। উপস্থিত মনোনীত প্রার্থীদের নির্বাচনের ফলাফলের আগ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে
এবং জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে এই কয়দিন কাজ করার জন্য আহ্বান রাখেন।
তিনি আরো বলেন, দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী উভয়ই
এডিসি এলাকায় নির্বাচনের পর উন্নয়ন কাজ করার জন্য আশ্বাস দিয়েছেন সেই মতো মানুষের কাছে এই বার্তা নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে নির্বাচনী প্রচারে।
নির্বাচনী প্রচারে গেলে মানুষ বিভিন্ন প্রশ্ন করবে! মানুষ যাতে কিছুতেই মনঃক্ষুণ না হয় তার জন্য সতর্ক সচেতন থাকার প্রচেষ্টা নিতে হবে।
অর্থাৎ এক কথায়, বলা যায় সিপাহী জেলার দক্ষিণাঞ্চের ভারতীয় জনতা পার্টির নির্বাচনী নির্দেশাবরীর কাজে সম্পূর্ণ দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় সরকারের
প্রাক্তন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এই প্রতিমা ভৌমিক ইদানিং আপনাদের কে নিয়ে আবারও বৈঠক করবেন।
সেই বৈঠকে আপনারাও সবাই উপস্থিত থাকবেন, তিনি বিস্তৃতভাবে আপনাদের সামনে নির্বাচনের কাজকর্ম পরিচালনা করার পদ্ধতিগত নির্দেশাবরই দিয়ে দিবেন।