BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

পুরনো মামলায় উদয়পুর আদালতে হাজির কুণাল ঘোষ, মিলল জামিন

পুরনো মামলায় উদয়পুর আদালতে হাজির কুণাল ঘোষ, মিলল জামিন

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর:


২০২১ সালের একটি পুরনো মামলায় আজ গোমতী জেলার উদয়পুর জেলা ও দায়রা আদালতে হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ।

 আদালত থেকে এদিন তিনি জামিন লাভ করেছেন। কুণাল ঘোষের আগমনকে কেন্দ্র করে এদিন আদালত চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে রাধাকিশোরপুর থানার পুলিশ।২০২১ সালের ৩১ অক্টোবর আগরতলায় তৃণমূল কংগ্রেসের একটি রাজনৈতিক জনসভায় ভাষণ দিয়েছিলেন কুণাল ঘোষ।

 অভিযোগ ওঠে, সেই ভাষণের একটি অংশে ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। এই অভিযোগ তুলে জনৈক এক ব্যক্তি মামলা দায়ের করেছিলেন। সেই মামলার প্রেক্ষিতেই আজ স্বশরীরে উদয়পুর আদালতে উপস্থিত হন তিনি।

Must Read ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি

এদিন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন কুণাল ঘোষ। বিচারক তার জামিন মঞ্জুর করেন। কুণাল ঘোষের আইনজীবী সংবাদমাধ্যমকে জানান:
​"২০২১ সালের একটি পুরনো মামলার পরিপ্রেক্ষিতে আজ কুণাল ঘোষ উদয়পুর আদালতে হাজিরা দিয়েছেন এবং আদালত থেকে জামিন নিয়েছেন।

আগামী দিনে এই মামলার নিয়মিত শুনানি শুরু হবে।"আদালত চত্বরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ জানান, তিনি সম্পূর্ণ ব্যক্তিগত একটি আইনি প্রয়োজনে উদয়পুরে এসেছেন।

তবে এই সফর নিয়ে কোনো রাজনৈতিক জল্পনা তৈরি হোক তা তিনি চাননি। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বা কোনো দলীয় বিষয়ে মন্তব্য করতে তিনি এদিন সরাসরি অস্বীকার করেন।

কুণাল ঘোষের উপস্থিতিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা রাজনৈতিক সংঘর্ষ না ঘটে, সে বিষয়ে সতর্ক ছিল প্রশাসন। রাধাকিশোরপুর থানার পক্ষ থেকে আদালত চত্বর ও সংলগ্ন এলাকায় ব্যাপক পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হয়েছিল।

Also Read বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল? বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল?


রাজনীতি একপ্রকার ক্ষমতাসীন হওয়ার পর কতটা দুর্বল হয়ে পড়ে তা আজকের দিনে প্রমাণিত।

বিজেপির বিভিন্ন কর্মীরা আদালতে কোনালের উপস্থিতি টের পেয়ে ভিড় জমাতে শুরু করে। কিন্তু পুলিশ অতি দ্রুত সতর্কভাবে বের করে নিয়ে যায় কুনালকে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram