BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

Khowai Agartala Road in Poor Condition, Commuters Face Severe Hardship

Khowai Agartala Road in Poor Condition, Commuters Face Severe Hardship

নিজস্ব প্রতিনিধি , খোয়াই  :

খোয়াই–আগরতলা সড়কের বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। সবচেয়ে উদ্বেগের বিষয়, এই ভাঙাচোরা রাস্তায় আটকে পড়ছে জরুরি পরিষেবার অ্যাম্বুলেন্সও।

 ফলে সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে।
দীর্ঘদিন ধরে খানা-খন্দে ভরা খোয়াই–আগরতলা সড়ক। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদায় পরিণত হয়।

যানবাহন ধীরগতিতে চলতে বাধ্য হচ্ছে। সম্প্রতি এক রোগীকে নিয়ে যাওয়ার সময় একটি অ্যাম্বুলেন্স রাস্তার মাঝেই আটকে পড়ে।

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

 স্থানীয়দের সহযোগিতায় অনেক চেষ্টার পর সেটি উদ্ধার করা সম্ভব হয়।
স্থানীয় বাসিন্দার বক্তব্য: "প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে ভয় লাগে। রোগী নিয়ে অ্যাম্বুলেন্সও যদি আটকে যায়, তাহলে মানুষের জীবন কীভাবে বাঁচবে?


স্থানীয়দের দাবি, দ্রুত খোয়াই–আগরতলা সড়কের সংস্কার করা হোক।

কারণ একটি ভালো রাস্তা শুধু যোগাযোগের জন্য নয়, মানুষের জীবন রক্ষার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram