BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

উদয়পুরে রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করলেন শাসক দল বিজেপি

উদয়পুরে রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করলেন শাসক দল বিজেপি

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর : 

দেশে নিট প্রশ্নপত্র পাশের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আন্দোলনে নেমেছিলেন ছাত্র যুব সমাজ দিল্লির রাজপথে।

 সেখানে দেশের বিরোধী দল কংগ্রেস থেকে শুরু করে বাম দল গুলিও আন্দোলনের শামিল হয়েছিলেন একটা সময়। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে আন্দোলনে বসে ছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

 পরবর্তী সময় ছাত্র যুব সমাজের চাপে পড়ে শিক্ষা মন্ত্রীর পদ থেকে দেয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান । এবার বাম ও কংগ্রেসের বিরুদ্ধে নেমে রবিবার বিকেল ৪ টা সময় ৩১ রাধা কিশোরপুর মন্ডলের উদ্যোগে

Must Read ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি

উদয়পুর শহরের রাজপথে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করে শাসক দল বিজেপি। এদিন বিকেলে বিজেপি কর্মীরা প্রথমে জামতলা টাউন হলের সামনে জমায়েত হয়।

পরে গেরুয়া পতাকা কাঁধে নিয়ে বিজেপির মহিলা মোর্চা থেকে শুরু করে যুব মোর্চা সহ অন্যান্য সংগঠনের কর্মীরাও ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে গোটা শহর জুড়ে।

মিছিল শেষে এক জমায়েতের মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে ৩১ রাধা কিশোর পুর মন্ডলের মন্ডল সভাপতি সানি সাহা তীব্র আক্রমণ শানিয়েছেন কংগ্রেস ও সিপিআইএম কে ।

 একই সাথে দেশের বিভিন্ন রাজ্যে যে আন্দোলনের নাম করে ভাঙচুর করা হয়েছে তাকে ঘিরেও কংগ্রেসকে আক্রমণ করতে ছাড়েননি সানি।

Also Read বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল? বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল?

সানি আক্রমণের নিশানায় ছিল ত্রিপুরার কংগ্রেসের রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে মেলার মাঠের বাম নেতৃত্ব। বিজেপির মন্ডল সভাপতি সানি সাহার নিশানার কেন্দ্রবিন্দু ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।

একের পর এক সুদীপ নাম না নিয়ে ঘুরিয়ে আক্রমণ করেন সানি। এদিন বিজেপির বিক্ষোভ মিছিল কে কেন্দ্র করে ব্যাপক

 নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয় জামতলা সিপিআইএম পার্টি অফিসের সামনে। কোন ধরনের রাজনৈতিক অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে,

সেই দিক থেকে সজাগ দৃষ্টি রেখে গিয়েছেন পুলিশ বাহিনী।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram