BREAKING :
NEWS : দিল্লির শাহদরা জেলায় বড় অভিযান চালাচ্ছে পুলিশ। ১৮-২৫ নভেম্বরের মধ্যে বিশেষ অভিযান চালিয়ে ১৮১টি বাইক এবং স্কুটার উদ্ধার করেছে (2) সব রাজ্যেই লোকসভা আসন ৫০ শতাংশ বাড়বে, ২৫ বছর একই থাকবে, বিল পাসে মরিয়া কেন্দ্র (3) বায়ুসেনাঘাঁটিতে হামলার ছক! বডোদরায় অস্ত্র-সহ ধৃত জইশ জঙ্গি, অসম থেকে ঘুরপথে ঢুকেছিলেন গুজরাতে (4) সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে আবার গাজ়ায় হামলা শুরু ইজ়রায়েল সেনার, শিক্ষা অধিকর্তা-সহ নিহত ১০

পৌর ভোটের সকালেই উদয়পুরে চাঞ্চল্য! কংগ্রেস প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ, কাঠগড়ায় শাসকদল |

পৌর ভোটের সকালেই উদয়পুরে চাঞ্চল্য! কংগ্রেস প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ, কাঠগড়ায় শাসকদল |

নিজস্ব প্রতিনিধি ,উদয়পুর  | ২৭ নভেম্বর : 

শুক্রবার ছিল গোটা রাজ্যের সাথে উদয়পুর পৌর পরিষদের ভোটগ্রহণ। সকাল ৭ টা থেকে ভোট শুরু হওয়া কিছু মুহূর্তের মধ্যেই উদয়পুর

পৌর পরিষদের ১১ নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী প্রীতম বৈদ্য ব্যাপকভাবে আক্রান্তের শিকার হন রাজারবাগে নিজ বাসভবনে।

এই ঘটনায় কংগ্রেস প্রার্থী গৃহবন্দী হয়ে পড়ে তার নিজ বাসভবনের মধ্যে। ‌ পরবর্তী সময়ে কোনক্রমে কংগ্রেস প্রার্থী বাড়ি থেকে বের হয়ে উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা

Must Read ভোটের সকালেই রক্তাক্ত ত্রিপুরা! আগরতলায় মহিলা বাম প্রার্থীর উপর হামলা, উদয়পুরের পরিস্থিতি ঘিরেও বাড়ছে উদ্বেগ ভোটের সকালেই রক্তাক্ত ত্রিপুরা! আগরতলায় মহিলা বাম প্রার্থীর উপর হামলা, উদয়পুরের পরিস্থিতি ঘিরেও বাড়ছে উদ্বেগ

হাসপাতালে আসেন চিকিৎসা করানোর জন্য। পরে এই ঘটনার খবর পেয়ে জেলা কংগ্রেসের একটি টিম মহকুমা হাসপাতালে ছুটে যান ।

 এই নিয়ে কংগ্রেসের যুবনেতা প্রণজিত রায় সংবাদমাধ্যমে প্রশ্নের উত্তরে জানান, ১১ নং ওয়ার্ড তথা অমর সাগর পশ্চিম পাড় এলাকার কংগ্রেস প্রার্থী

হিসেবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দাঁড়িয়েছিলেন। কিন্তু এই ধরনের আক্রমণের ঘটনায় রীতিমতো কংগ্রেস প্রার্থী বাড়ি থেকে বের হতে পারেনি।

পাশাপাশি পুলিশ কোন প্রকার সাহায্যটুকু পর্যন্ত করেনি। কংগ্রেসের এই যুব নেতা সরাসরি অভিযোগের আঙ্গুল তুলেন শাসক দলই বিজেপির দিকে।

Also Read বাড়ি বাড়ি জনসংযোগ, উঠোন সভায় জমজমাট প্রচার! বিলোনিয়ার ২ নম্বর ওয়ার্ডে বিজনকে ঘিরে বাড়ছে রাজনৈতিক চর্চা বাড়ি বাড়ি জনসংযোগ, উঠোন সভায় জমজমাট প্রচার! বিলোনিয়ার ২ নম্বর ওয়ার্ডে বিজনকে ঘিরে বাড়ছে রাজনৈতিক চর্চা

 অন্যদিকে কংগ্রেস প্রার্থী একই অভিযোগ করেন। সবমিলিয়ে শুক্রবার সকাল থেকে পুর ভোটে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর উঠে আসে উদয়পুর শহর এলাকায়।

 

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram