নিজস্ব প্রতিনিধি , বক্সনগর | ২৮ নভেম্বর :
ত্রিপুরায় সীমান্ত এলাকায় ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স যখন কোন অভিযান সফল করার জন্য ছুটে যায়
তখন একাধিকবার বিভিন্ন ছবি উঠে এসেছে বিএসএফের উপর হামলার ঘটনা। গত ২ রা নভেম্বর বিএসএফের উপর ব্যাপকভাবে হামলা করা হয়েছিল।
পরবর্তী সময় পুলিশ প্রশাসন আশাবাদী এলাকায় কঠোরভাবে মাঠে নামে। যে সকল সরকারি জমি দখল করে বাড়িঘর তৈরি করা হয়েছে সেই সব সরকারি জমি থেকে
অবৈধভাবে দখলকারীদের কে দখল মুক্ত করার জন্য শুরু হয় অভিযান। স্থানীয় প্রশাসনের সূত্রে জানা গিয়েছে শনিবার দুপুরে আশাবাদী এলাকায় আজাদ মিঞা
নামে এক ব্যক্তির বাড়িতে প্রশাসন বুলডোজার চালিয়ে সরকারি জমি দখল মুক্ত করে।
প্রশাসনের এই উচ্ছেদ অভিযান ঘিরে কান্নায় ভেঙে পড়ে আজাদের পরিবারের সদস্যরা। গোটা ঘটনায় সকাল থেকে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি ।