BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

নারিকেল কুঞ্জে হাহাকার! নিখোঁজ এনআইটি ছাত্রের সন্ধানে উত্তাল ডুম্বুর

নারিকেল কুঞ্জে হাহাকার! নিখোঁজ এনআইটি ছাত্রের সন্ধানে উত্তাল ডুম্বুর

নিজস্ব প্রতিনিধি , গন্ডাছড়া :

শনিবার সকালে ডুম্বুর জলাশয়ের নারিকেল কুঞ্জ এলাকায় স্নান করতে গিয়ে নিখোঁজ হয়েছেন এনআইটি-র এক ছাত্র। নিখোঁজ ছাত্রের নাম অভিনব সিং (২০)। তিনি উত্তর প্রদেশের বাসিন্দা বলে জানা গেছে।

​সূত্র মারফত জানা যায়, শুক্রবার অভিনব তার চার বন্ধুর সঙ্গে ডুম্বুর পর্যটন কেন্দ্রে ঘুরতে এসেছিলেন। সারাদিন ঘোরাঘুরির পর তারা সেখানেই রাত্রিযাপন করেন। শনিবার সকালে বন্ধুরা মিলে জলাশয়ের নারিকেল কুঞ্জ এলাকায় স্নান করতে নামলে ঘটে বিপত্তি।

.স্নান করার সময় হঠাৎই গভীর জলে তলিয়ে যান অভিনব। বন্ধুরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। ঘটনার খবর পাওয়ার পরপরই এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। রইস্যাবাড়ি ও গন্ডাছড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

Must Read উদয়পুরের রাজপথে চোখধাঁধানো তিরঙ্গা রেলি, পড়ন্ত বিকেলে শহরজুড়ে দেখা গেল নজরকাড়া দৃশ্য উদয়পুরের রাজপথে চোখধাঁধানো তিরঙ্গা রেলি, পড়ন্ত বিকেলে শহরজুড়ে দেখা গেল নজরকাড়া দৃশ্য

 দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পরেও শেষ খবর পাওয়া পর্যন্ত অভিনব সিং-এর কোনো হদিস পাওয়া যায়নি।

ডুবুরি নামিয়ে তল্লাশি প্রক্রিয়া জারি রয়েছে। ছুটির আমেজে বেড়াতে এসে এমন মর্মান্তিক দুর্ঘটনায় নারিকেল কুঞ্জে আসা অন্যান্য পর্যটকদের মধ্যেও শোক ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের জলাশয়ে নামার ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram