BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

শিক্ষা ব্যবস্থা নিয়ে উদয়পুরে বিস্ফোরক অভিযোগ, বড় কর্মসূচির ইঙ্গিত কংগ্রেসের

শিক্ষা ব্যবস্থা নিয়ে উদয়পুরে বিস্ফোরক অভিযোগ, বড় কর্মসূচির ইঙ্গিত কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর  : 

নীট,সিবিএসই সহ নানা প্রতিযোগিতামূলক পরীক্ষাই হোক , সাধারণ ডিগ্রী অর্জনের পরীক্ষা , মেডিকেল ইঞ্জিনিয়ারিং পরীক্ষা সহ আরো

 বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র গত ১২ বছরের মধ্যে ৮৯ টি প্রশ্নপত্র ফাঁস হয়েছে ভারতবর্ষে । এর ফলে গোটা দেশজুড়ে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ

 এক অন্ধকারে ধাবিত হয়েছে বর্তমান নরেন্দ্র মোদি সরকারের আমলে। এবার দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরাসরি ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলার জন্য

Must Read ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি

 আগামী একমাস যাবত নানা কর্মসূচি হাতে নিয়েছে। এই নিয়ে সোমবার দুপুর ১২ টা নাগাদ উদয়পুর জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় ।

 সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে সরাসরি তীব্র আক্রমণ করেন কেন্দ্রের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রীকে। ‌

শ্রী পাল অভিযোগ করেন , বর্তমান প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন , সে সময় ২০ লক্ষ টাকার বিনিময়ে জয়েন্ট এন্ট্রার্সের যোগ্যতা অর্জন করার ব্যবস্থা করে দেওয়া হতো। যা শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করেছে গুজরাট ।

দেশের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ বর্তমানে বিক্রি করে দেওয়া হচ্ছে। এই নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী কোটায় এক কনফারেন্স এর মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরেছেন।

Also Read বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল? বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল?

 দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুসারে এবার রাহুল গান্ধীর বক্তব্য গোটা গোমতী জেলার বিভিন্ন মহকুমায় পথ সভার মাধ্যমে তুলে ধরা হবে বলে তিনি সাংবাদিক সম্মেলনে এবার তা দিয়েছেন।

এদিনের সাংবাদিক সম্মেলনে এছাড়া ছিলেন , ওবিসি রাজ্য কমিটির সহ-সভাপতি প্রহ্লাদ ঘোষ , আর কে পুর ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত দেবনাথ ও সংখ্যালঘু সংগঠনের জেলা সভাপতি রোশন মিঞা সহ প্রমূখ ।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram