নিজস্ব প্রতিনিধি , আগরতলা :
আগামী কিছুদিন বাদেই ত্রিপুরায় অনুষ্ঠিত হবে আরো একটি নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে শাসক দল ব্যাপক তোরজোর শুরু করেছে ।
বুধবার দুপুরে আগরতলা প্রদেশ বিজেপি দলীয় অফিসে এক উচ্চ পর্যায়ের বৈঠক সংঘটিত হয়। এই বৈঠকে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ,
বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় সহ রাজ্য সভা এবং লোকসভা সাংসদ ও বিভিন্ন মন্ত্রী ও বিধায়কগণ।
একই সাথে বিজেপির গোটা রাজ্যের সমস্ত সভাপতি এবং মন্ডলের সভাপতিও যোগ দিয়েছেন বৈঠকে। এই বৈঠকে যোগ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব।
দলের সাংগঠনিক বৈঠকে আগামী নির্বাচন নিয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। কিভাবে এই নির্বাচন করা হবে ?
মন্ত্রী এবং বিধায়কদের কি ভূমিকা থাকবে ? এ সকল বিষয়গুলি বৈঠকে স্থান পেয়েছে। পাশাপাশি সংগঠনকে আরো শক্তিশালী মজবুতভাবে
গড়ে তুলতে সমস্ত জেলা সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে । অন্য সাথে দলের বিভিন্ন গোষ্ঠী কোন্দল যেন মাথাচাড়া দিতে না পারে
তার জন্য করা বার্তা দেওয়া হয়েছে সভাপতির পক্ষ থেকে এমনটাই দলীয় সূত্রের খবর।