BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

ঘূর্ণিঝড়-বন্যার ধাক্কায় বিধ্বস্ত একাধিক গাঁও সভা !

ঘূর্ণিঝড়-বন্যার ধাক্কায় বিধ্বস্ত একাধিক গাঁও সভা !

বক্সনগর প্রতিনিধি :-

গত ২৮ এপ্রিলের ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়ে রাজিবনগর গাঁও সভা, কলিরাম এডিসি ভিলেজ, লক্ষন ডেপা গাঁও সভা ও কুমারীয়া কুচা গাঁও সভা।

ঝড়ের তাণ্ডবে অসংখ্য বাড়িঘর ভেঙে যায় এবং বিশেষ করে রাবার বাগানের ব্যাপক ক্ষতি হয়।এতে বহু পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছেন।এই পরিস্থিতিতে সিপিআই(এম) নলছর অঞ্চল কমিটি এবং সারা ভারত কৃষক সভা নলছর অঞ্চল কমিটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ও বাড়িঘর পরিদর্শন করা হয়।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তপন দাস,পার্টির অঞ্চল কমিটির সম্পাদক প্রণব দেবনাথ,মহকুমা কমিটির সদস্য বিকাশ দাস,সুমন দে, মিহির ভৌমিক,কৃষক সভার অঞ্চল সম্পাদক নারায়ণ নাগ,ক্ষিতীশ দেবনাথ,সুদাম দেবনাথ প্রমুখ।

Must Read ১১ দফা দাবিতে উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে জেল ভরো আন্দোলন সংঘটিত করা হয় উদয়পুর শহরের বুকে ১১ দফা দাবিতে উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে জেল ভরো আন্দোলন সংঘটিত করা হয় উদয়পুর শহরের বুকে

প্রতিনিধি দলের সামনে বহু মা-বোন কান্নায় ভেঙে পড়েন এবং অভিযোগ করেন যে এখন পর্যন্ত প্রশাসন বা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কেউ তাদের খোঁজখবর নেননি।


অন্যদিকে পশ্চিম দুর্লভ নারায়ণেও সাম্প্রতিক বন্যায় ব্যাপক কৃষি ক্ষতির চিত্র উঠে আসে।প্রায় ৪১ জন কৃষকের ৭০-৮০ কানি জমির ধান জলের নিচে তলিয়ে যায়।

জানা যায়, বিগত ৭-৮ বছর ধরে জল নিষ্কাশনের চড়াটি সংস্কার না হওয়ার ফলে জল জমে থাকে।পাশাপাশি কিছু জমির মালিকের পরিকল্পনা হীন পুকুর খননের কারণে দুটি গুরুত্ব পূর্ণ কালভার্ট বন্ধ হয়ে যাওয়ায় জল নিষ্কাশন বাধাপ্রাপ্ত হচ্ছে,ফলে কৃষকদের ক্ষতি বহুগুণ বেড়েছে।

বারবার ব্লক ও পঞ্চায়েতকে জানানো সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় কৃষকরা।

Also Read বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে রমেশ চৌমুহনীতে এক গণধর্না সংগঠিত করে উদয়পুর জেলা কংগ্রেস বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে রমেশ চৌমুহনীতে এক গণধর্না সংগঠিত করে উদয়পুর জেলা কংগ্রেস

এই প্রেক্ষিতে সারা ভারত কৃষক সভার দুর্লভ নারায়ণ অঞ্চল কমিটির আহ্বানে প্রতিনিধি দল গতকাল ও আজ মাঠ পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের বক্তব্য শোনেন।

এই প্রতিনিধি দলে ছিলেন প্রাক্তন বিধায়ক তপন দাস, কৃষক সভার দুর্লভ নারায়ণ অঞ্চল কমিটির সম্পাদক সুবল দেবনাথ, সভাপতি আবুল কালাম, যুব নেতা আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, পার্টির অঞ্চল সম্পাদক সেলিম মিয়া,সুমন দে,মিহির ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব।


সমগ্র ঘটনায় ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা ও স্থায়ী সমাধানের দাবিতে জোরালো আওয়াজ উঠেছে এলাকাজুড়ে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram