BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

উদয়পুর ডাকঘরে গ্রাহকরা হচ্ছেন প্রতিনিয়ত হয়রানি

উদয়পুর ডাকঘরে গ্রাহকরা হচ্ছেন প্রতিনিয়ত হয়রানি

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর : 


গোমতি জেলার উদয়পুর মহকুমার প্রধান ডাকঘর তথা রাধা কিশোরপুর ডাকঘরে চলছে চরম অব্যবস্থা।

ডাকঘরে আসা সাধারণ মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে এই ডাকঘরে চলছে দিনের পর দিন সমস্যা অথচ সাধারণ মানুষ অথবা ডাকঘরে আসা বিভিন্ন গ্রাহকরা বারবার অভিযোগ জানিও কোন লাভ হয়নি।

সূত্রে জানা যায়,  এই ডাকঘরে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য ৬টি কাউন্টার খোলা রয়েছে। অথচ প্রায় কাউন্টারেই প্রায় দিনেই কর্মচারীদের অনুপস্থিতি দেখা যায় ফলে বাধ্য হয়ে হয়রানি হতে হয় সাধারণ মানুষকে।

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

সবচেয়ে মজার ব্যাপার হলো এই প্রধান ডাকঘরে সাধারণ মানুষের জন্য working hour and Tiffin hour কোথাও লেখা না থাকার কারণে ডাকঘরে কর্মরত কর্মীরা মর্জি মাফিক চলছে বলে সাধারণ মানুষের অভিযোগ।

ফলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও সঠিক পরিষেবা পাচ্ছে না সাধারণ মানুষ। এদিকে আরো অভিযোগ এ প্রধান ডাকঘরে ৩ নম্বর কাউন্টারটি সাধারণ মানুষ এবং পোস্টাল এজেন্টের জন্য দেওয়া হয়েছে ফলে বাধ্য হয়ে সাধারণ মানুষদের হয়রানি হতে হচ্ছে।

সাধারণ মানুষের অভিমত এই ডাকঘরের অধীন পোস্টাল এজেন্টদের জন্য একটি আলাদা কাউন্টার করা হোক যাতে করে সাধারণ মানুষের সমস্যা পরতে না হয়। তাছাড়া এই ডাকঘরের বিরুদ্ধে আরো অভিযোগ ডাকঘরের ভিতরে সাধারণ মানুষের জন্য কোন বসার জায়গা নেই।

বসার জায়গা গুলি ডাকঘরে কর্মরত পোস্টাল এজেন্টরাই দখল করে রেখেছে বলে অভিযোগ। ফলে অসুস্থ বা সিনিয়র সিটিজেন ডাকঘরে পরিষেবা নিতে গেলে বসার স্থানের অভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়।

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়

এদিকে অন্য আরেক টি সূত্রে জানা যায় প্রধান ডাকঘরে যিনি ডেপুটি পোস্টমাস্টার রয়েছেন তিনি সাধারণ গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তাছাড়া প্রধান ডাকঘরে যেসব সরকারি কর্মীরা রয়েছেন তাদের কাজের প্রতি অনিহা দেখা দিচ্ছে বলে সাধারণ মানুষের অভিমত।  

তাছাড়া আরও অভিযোগ এই প্রধান ডাকঘরে বিকাল তিনটার পর প্রায় কর্মচারী শূন্য হয়ে পড়ে বলে সাধারণ মানুষ জানিয়েছেন।

সূত্রে জানা যায় এই ডাকঘরের বেশিরভাগ কর্মচারী আগরতলা সহ বিভিন্ন স্থান থেকে আসেন ফলে তারা তাড়াতাড়ি বেরিয়ে বাড়িতে যাওয়া জন্য প্রস্তুতি নিতে থাকেন।

এর ফলে কোন সাধারণ মানুষ কাউন্টারে তিনটার পরে গেলে বিরক্তি প্রকাশ করেন কাউন্টারের বসা কর্মীরা।

দাবি উঠছে গোমতী জেলার জেলাশাসক যেন অতিসত্বর এই অভিযোগগুলি তদন্ত করে প্রধান ডাকঘরে থাকা বর্তমান কর্মচারীদের অন্যত্র বদলি করার পদক্ষেপ গ্রহণ করেন।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram